আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছে : প্রধানমন্ত্রী

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করেছে। জামায়াতকে নিষিদ্ধ করতে আদালতে চলমান মামলার রায় শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এই আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোর্টে একটা মামলা রয়ে গেছে। রায়টা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় কিছু করতে পারি না।’
তিনি আরো বলেন, ‘জামায়াত যুদ্ধাপরাধী দল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার নির্মমভাবে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বিচারকার্য বন্ধ করে দেয় এবং তাদের (জামায়াতের) রাজনীতি করার সুযোগ করে দেয়। ভোটের অধিকার দেয়।’
হাসিনা বলেন, দযেটি আমাদের সংবিধানে ছিল না সেই সংবিধানের ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে দেওয়া হয় এবং ৩৮ অনুচ্ছেদের আংশিক সংশোধনের মাধ্যমে তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান।’
শেখ হাসিনা বলেন, 'নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি দলের নিবন্ধন প্রয়োজন। নির্বাচন কমিশন তাদের যে সকল শর্ত দিয়েছিল সেগুলো তারা পূরণ করতে পারেনি বলে তাদের নিবন্ধন দেওয়া হয়নি। কিন্তু নিষিদ্ধ করার জন্য কোর্টে একটি মামলা রয়ে গেছে। মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে আমরা মনে হয় কিছু করতে পারি না। এটা খুব ন্যক্কারজনক যে নিবন্ধিত না, সেই অবস্থায়ও তারা নিজেদের নামে বিএনপি’র সঙ্গে একযোগে ঐক্যবদ্ধ হয়ে জোট করে ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছিল। তবে এ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা তাদের ভোট দেয়নি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অপরাধী, মানুষ খুন করা থেকে শুরু করে মানি লন্ডারিং এবং ১০ ট্রাক অস্ত্র মামলা ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় যারা সাজাপ্রাপ্ত। যারা গ্রেপ্তারকৃত তারা তো গ্রেপ্তার আছেই। কিন্তু যারা বিদেশে পালিয়ে আছে বা পলাতক তাদের ফেরত আনার ব্যাপারে ইতোমধ্যে আমাদের আলোচনা চলছে। আামি বিশ্বাস করি আমরা তাদের ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়ন করতে পারব।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত