আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি হচ্ছে: মোদি

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি হচ্ছে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে। সেই ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার পুনঃপ্রতিশ্রুতিও দেন তিনি।

বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার মোদির সরকারি বাসভবনে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি।

অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় তুলে ধরেন। এ সময় ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানান মোদি। সেইসঙ্গে প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ায় তাকে ধন্যবাদ জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার রাতে নয়াদিল্লি যান ড. মোমেন।

আগামীকাল শুক্রবার পঞ্চম ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শ কমিটির মিটিংয়ে অংশ নেবেন তিনি। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

তবে তার আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন ড. আব্দুল মোমেন।

শেয়ার করুন

পাঠকের মতামত