আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নতুন তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরুর নির্দেশ

নতুন তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরুর নির্দেশ

দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন সম্পন্ন করে নতুন তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এ লক্ষ্যে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া অতিসত্বর সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

বুধবার সচিবালয়ে দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মান ঊর্ধ্বে রাখতে হলে নতুন তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালু করা দরকার।

এ সময় তিনি উচ্চতর চিকিৎসা শিক্ষায় গবেষণা কাজকে গুরুত্ব সহকারে সম্পৃক্ত করার জন্য সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আলমসহ মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, নির্মাণ, শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে উপচার্যরা স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ সম্পন্ন করে অস্থায়ী ভিত্তিতে দাফতরিক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কাজও শুরু করেছে বলে সভায় জানানো হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত