আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তিনদিনের সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জার্মানি পৌঁছেছেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবেন। খবর বাসসের

দেশ দুটিতে ছয় দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।মিউনিখ সম্মেলনে বিশ্বের ২৫ জনেরও বেশি রাষ্ট্র-সরকার প্রধানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা হুমকি’ ও ‘স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক’ সংক্রান্ত দুইটি সেশনে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় বিশ্বের দেশগুলোর প্রাপ্তি, সম্মেলনে দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে খাদ্য, পানি, স্বাস্থ্য পরিবেশ, উদ্বাস্তু ও অভিবাসন বিষয় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী সফর নিয়ে এক সংবাদ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিউনিখ সম্মেলনের মধ্যে দিয়ে নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি বিষয়ে বিশ্বের শক্তিশালী দেশসমূহের অবস্থান ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ তৈরি হবে। বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাপনা, বিশ্ব মেরুকরণের মাত্রা ও প্রবণতা সম্পর্কেও ধারণা লাভ করা যাবে।

এই সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানিভিত্তিক কোম্পানি সিমেন বাংলাদেশে বিদ্যুৎ খাতে বড় ধরনের বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে। সম্মেলনে যোগদানকালে এ বিষয়ে যৌথ উন্নয়ন চুক্তি ( জেডিএ) সই হতে পারে।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। ১৭ ফেব্রুয়ারি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আগামী ২০ ফেব্রুয়ারি (বুধবার) দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত