আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডাকসুর নির্বাচিতদের ডেকেছেন প্রধানমন্ত্রী

ডাকসুর নির্বাচিতদের ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচিতরা আগামীকাল শনিবার সাক্ষাৎ করছেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ওইদিন বিকেল ৪টায় গণভবনে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ডাকসু ও হল সংসদে বিজয়ীদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সবার প্রধানমন্ত্রী। আমাদের সবার দায়িত্ব সেখানে যাওয়া।

তিনি বলেন, ‘আমি এবং আমার প্যানেল থেকে ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী আখতার হোসেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাবেন।’

এর আগে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের নবনির্বাচিত এবং সংগঠনের সাবেক ও বর্তমান শীর্ষনেতারা সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন হয়। এতে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর এবং সমোজসেবা পদে আখতার হোসেন বিজয়ী হন।

এ ছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস পদে সাদ্দাম হোসেনসহ বাকি ২৩টি পদেই সংগঠনটির নেতারা বিজয়ী হন।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত