আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

ঢাবির হলের ছাদে পাওয়া গেল রামদা-ছুরি

ঢাবির হলের ছাদে পাওয়া গেল রামদা-ছুরি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র প্যাকেট করা অবস্থায় পাওয়া গেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি রামদা, দুটি বড় ছুরি ও দুটি লোহার পাইপ।

বুধবার পরিচ্ছন্নকর্মীরা হলের ডাইনিংয়ের ছাদ ঝাড়ু দিতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল প্রশাসনকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে হলের কর্মচারীরা প্যাকেটটি হলের অফিসে নিয়ে আসেন। প্যাকেটটি খোলার পর এসব পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে হলে অভিযান চালিয়ে কয়েকটি রুমে বহিরাগত শনাক্ত করে এবং অভিযুক্ত ৩৫২, ৪০১, ৪১৭ ও ৪৩৭ নম্বর রুম সিলগালা করে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে সেটি হল অফিসে নিয়ে আসা হয়। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তবে হলে গভীর রাতে অভিযান চালাতে গেলে শিক্ষার্থীরা সেগুলো হলের ছাদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন প্রাধ্যক্ষ নিজামূল হক ভুইয়া।

তিনি বলেন, ‘আমরা রাতে যখন অভিযান চালাই, তখন হলের শিক্ষার্থীরা এগুলো ফেলে গেছেন বলে আমার ধারণা। এগুলোতো বাইরে থেকে আসেনি।’

শেয়ার করুন

পাঠকের মতামত