আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ভারতের এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বেনা : জি এম কাদের

ভারতের এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বেনা : জি এম কাদের


জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে।

তিনি বলেন, ভারতের অনেকগুলো রাজ্যের সাথে বাংলাদেশের মানুষের ঐতিহ্যগতভাবেই সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন রয়েছে- বন্ধু প্রতীম দুটি দেশের মানুষের মাঝে। বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় সীমান্তবর্তী সন্ত্রাস নির্মূল হয়েছে।

সোমবার রাজধানীর শান্তিনগরে হোয়াইট হাউজ হোটেলে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা সভায় জিএম কাদের এসব কথা বলেন।

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ত্রিপুরা বিধানসভার স্পিকার শ্রী রেবতী মোহন দাস। অনুষ্ঠানে আশীষ কুমার সাহা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বক্তৃতা করেন।
এসময় সার্ক কালর্চার‌্যাল সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভাপতি এটিএম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক সুজন দে, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ড. নূরুল আজহার, আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনব সরকার, ত্রিপুরার সিনিয়র সাংবাদিক শানিত দেবরায়, ভারত বাংলাদেশ সম্প্রীতি সংসদ কার্যকরী সদস্য জয়ন্ত ভট্টচার্য, মোসাহিদ আলী, মোস্তফা কামাল, কল্যাণ গুপ্ত, অসিত ভৌমিক, দিনেশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, আসামের ন্যাশনাল রেজিস্ট্রি অব সিটিজেন্স বা এনআরসি বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলেছে-এর কোন বিরুপ প্রভাব বাংলাদেশে পড়বেনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বারবার বলেছেন এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বেনা। আমরা লক্ষ্য করছি, এরআরসির কোন প্রভাব এখনো বাংলাদেশে পড়েনি। আমরা আস্থাশীল এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বেনা।

ত্রিপুরা বিধান সভার স্পিকার শ্রী রেবতী মোহন দাস বলেন, ত্রিপুরা রাজ্যের ৮০ ভাগ সীমান্ত বাংলাদেশের সাথে। ত্রিপুরা সব সময় বন্ধু হিসেবে বাংলাদেশকে পাশে পেয়েছে। বাংলাদেশের সাথে ত্রিপুরার সম্পর্ক আরো গভীর করতে ত্রিপুরা সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত