আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ মার্চে শুরু: মন্ত্রী

যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ মার্চে শুরু: মন্ত্রী


আগামী বছরের মার্চ মাসে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলসেতু নির্মাণ কাজের উদ্বোধন করবেন।’

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার রেলওয়ের উন্নয়নের জন্য বহুমুখী অনেক প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর পাশে ৩শ’ গজ উজানে ডুয়েল গেজ ব্রিজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে সেতুটি নির্মাণে টেন্ডার দেয়াসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই মার্চে আনুষ্ঠানিক নির্মাণ কাজ উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।

‘সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পও হাতে নেয়া হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে ইতোমধ্যে ভারতের সাথে ৭টি পয়েন্টে রেল যোগাযোগ স্থাপন হয়েছে। দুই দেশের রেল যোগাযোগের ফলে মালামাল পরিবহনের জন্য চুক্তি হয়েছে। মালবাহী কন্টেইনার ও ওয়াগন এসে যাতে মালামাল লোড-আনলোড করতে পারে সে জন্য আইসিটি টার্মিনাল নির্মাণ করা হবে,’ যোগ করেন তিনি।

পরে রেলমন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন ও সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার ইয়ার্ড ও রায়পুর ইয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় রেলওয়ে মহা-পরিচালক মো শামছুজ্জামান, অতিরিক্ত মহা-পরিচালক খন্দকার শহীদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এ এস এম আল ফাত্তাহ মাসুদুর রহমান, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম), পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বঙ্গবন্ধু সেতুর প্রকল্প পরিচালক কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

শেয়ার করুন

পাঠকের মতামত