আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

১৬ ডিসেম্বর রাজাকারের তালিকা ঘোষণা: আ ক ম মোজাম্মেল

১৬ ডিসেম্বর রাজাকারের তালিকা ঘোষণা: আ ক ম মোজাম্মেল


আগামী ১৬ ডিসেম্বর রাজাকারের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার সকালে গাজীপুরের জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের ভাতা হবে ১৫ হাজার টাকা এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেয়া হবে। যার মূল্য হবে ১৫ লাখ টাকা। আগামী জানুয়ারিতে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেওয়া হবে।

তিনি  বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের (যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন) কবর একই ডিজাইনে করার কাজ শুরু হবে ।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতি বেনজির আহমেদ এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  কাজী মোজাম্মেল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত