আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বুলবুলের ধ্বংসযজ্ঞে ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন

বুলবুলের ধ্বংসযজ্ঞে ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন


বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানলেও গতি ছিল কম। যে শক্তি নিয়ে এটি উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিল তা কমে যায় সুন্দরবনের কারণে।

বাংলাদেশের দিকে যত এগিয়েছে ততই দুর্বল হয়েছে বুলবুল। পাশাপাশি ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞে ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন। ফলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় ‘সিডর’ এবং ২০০৯ সালের ২৫ মে ‘আইলা’ একইভাবে সুন্দরবনে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়েছিল।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, চলতি বছর যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে, তার অধিকাংশই সুন্দরবনকেন্দ্রিক হওয়ায় বাংলাদেশ রক্ষা পেয়েছে। এর মূল কারণ সুন্দরবন অতিক্রম করে ঘূর্ণিঝড় বেশিদূর এগোতে পারে না। তার আগেই ঘূর্ণিঝড়গুলো দুর্বল হয়ে যায়।

তিনি বলেন, একই ঘূর্ণিঝড় যদি বরিশালকেন্দ্রিক হতো তাহলে বাংলাদেশের জন্য বড় দুর্যোগ বয়ে আনতো। সুতরাং একথা বলা অনস্বীকার্য যে সুন্দরবন ঘূর্ণিঝড় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আব্দুল মান্নান আরো বলেন, দেশের উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে এগিয়ে চলেছে। এটি ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি ঢাকা ও কুমিল্লা অঞ্চল হয়ে দুপুর থেকে বিকেল নাগাদ ভারতে চলে যাবে। ত্রিপুরা থেকে আসাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে অনেকটা দুর্বল হয়েই অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। এর ফলে ঢাকাসহ ঝড়ের গতিপথ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এ আবহাওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুলবুল উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম অঞ্চলের দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে। আর এজন্য দুপুর থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে গত রাতে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আয়েশা খানম জানিয়েছিলেন, ‘বুলবুল’ লোকালয়ে যত আসবে ততই দুর্বল হয়ে যাবে। সুন্দরবনের কারণেই এটি দুর্বল হয়ে যাবে। আয়েশা খানম আরও জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বুলবুল অতি প্রবল ছিল। এটি  সুন্দরবন উপকূলে যখন আঘাত হানে সে সময় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১২০ কি.মি.।

প্রসঙ্গত, বুলবুলের প্রভাবে শনিবার দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যায়। বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ থাকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুল এখন স্থল নিম্নচাপে পরিনত হয়েছে। যে কারণে মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আঘাত হানে বুলবুল।

উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি আরো সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সাতক্ষীরায় আঘাত হানে। এরপর রোববার ভোর পাঁচটায় তা খুলনা অতিক্রম করে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল ৬টায় বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।

এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত