আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জরুরি ভিত্তিতে পেঁয়াজ আসছে বিমানে

জরুরি ভিত্তিতে পেঁয়াজ আসছে বিমানে

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে পেঁয়াজ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার দৈনিক আমাদের সময়কে বিষয়টি জানিয়েছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।

সচিব বলেন, ‘আপদকালীন চাহিদা মেটাতে মিশর ও তুরস্ক থেকে কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করা হবে। আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার এই পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে। তারপর টিসিবির মাধ্যমে সারা দেশে ব্যাপকভিত্তিতে পেঁয়াজ বিপণন করা হবে।’

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেন, ‘সরকার এই প্রথম নিজ উদ্যোগে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত এবং সমুদ্র পথে পেঁয়াজ আসার আগ পর্যপ্ত এভাবে চালিয়ে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু মিশর-তুরস্ক নয়, ইউক্রেইন, আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে বিমানযোগে পেঁয়াজ আনতে কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

দুই মাস ধরে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়তে বাড়তে কেজি প্রতি ২০০ টাকা পেরিয়েছে। একদিনের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। রাজধানী ঢাকার বাজারে দাম ছিল ২২০ টাকা। ঢাকার বাইরে ১৭০ থেকে ২১০ টাকা পেঁয়াজ বিক্রির খবর পাওয়া গেছে। এটি পেঁয়াজের দামের রেকর্ড।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সকালের সঙ্গে রাতের দামের ব্যবধান অন্তত ৩০ টাকা। অর্থাৎ সকালে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা; রাতে সেই পেঁয়াজ বিক্রি হয় ২২০ থেকে ২৩০ টাকা।

দাম বিশ্লেষণ করে দেখা গেছে, গত দুই মাসে পেঁয়াজের দাম বেড়েছে ১৭৫ টাকা। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। গত মঙ্গলবারও ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। বুধবার তা বেড়ে দাঁড়ায় ১৭০ থেকে ১৮০তে।

ঢাকার বাইরেও পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে ৫০ টাকার বেশি। এ ছাড়া সিলেট, জামালপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোরসহ দেশের বিভিন্ন জেলায় ১৭০ থেকে ২১০ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রির খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত