আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

পেঁয়াজের কেজি ২৫০ টাকা, বাড়ছে চালের দামও

পেঁয়াজের কেজি ২৫০ টাকা, বাড়ছে চালের দামও

চালের দামগত দুই দিনের ব্যবধানে রাজধানীতে চালের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রতি কেজি মিনিকেট চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। এছাড়া বিরি-২৮ চালের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই টাকা। তবে খুচরা দোকানগুলোতে বিরি-২৮ চাল বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকা বেশি দরে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটসহ অন্যান্য বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

কৃষি মার্কেটের রাজশাহী ট্রেডার্সের মালিক মো. মোক্তার হোসেন বলেন, ‘গত বুধবার (১৩ নভেম্বর) মিনিকেটে ৫০ কেজির বস্তা বিক্রি হয়েছে দুই হাজার টাকায়। শুক্রবার সেটি বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৩৫০ টাকায়।’

একই মার্কেটের ‘আলী রাইস’-এর মালিক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বুধবার মিনিকেট বিক্রি করেছি ৪২ থেকে ৪৫ টাকা কেজি। আজ বিক্রি করছি ৪৮ থেকে ৫০ টাকা।’

মেসার্স সিমন অ্যান্ড সিফাত রাইস এজেন্সির বিক্রয়কর্মী রাসেল বলেন, ‘গত বুধবারের চেয়ে মিনিকেট আজ প্রতি কেজিতে ছয় টাকা বেশি দামে বিক্রি করছি। বিরি-২৮ চাল ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি করেছি দুই দিন আগে। আজ তা বিক্রি করছি ৩৬ থেকে ৩৮ টাকায়। প্রতি কেজি স্বর্ণা বিক্রি করেছি ৩২ টাকায়, আজ বিক্রি করছি ৩৫ টাকায়। বুধবার নাজিরশাল ৪৮ টাকায় বিক্রি করেছি, আজ বিক্রি করছি ৫৪ টাকায়। প্রতি কেজি চিনিগুঁড়া ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০ টাকা।’

ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চলের ধান-চালের সবচেয়ে বড় মোকাম নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে প্রতি কেজিতে চার থেকে পাঁচ টাকা। আর বস্তাপ্রতি (৫০ কেজি) বেড়েছে প্রায় ২০০ টাকা। বিরি-২৮ জাতের ধানের সরবরাহ কমায় চালের দাম বেড়েছে। মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে।

দাম বেড়েছে আটা-ময়দারও। রাজশাহী ট্রেডার্সের মালিক মো. মোক্তার হোসেন জানান, ময়দার দাম বেড়েছে বস্তা প্রতি ১৫০ টাকা ২০০ টাকা।

এদিকে, পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার রাজধানীতে মিশরের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪৫ টাকায়। শুক্রবার সেই পেঁয়াজের পাইকারি দর প্রতি কেজি ১৮০ টাকা। আর উন্নত দেশি পেঁয়াজ বুধবার বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, সেটি আজ বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

খুচরা ব্যবসায়ী বিমল মৃধা বলেন, ‘আজই অনেক জায়গায় দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। সন্ধ্যার পর বা আগামীকাল থেকে খুচরা ব্যবসায়ীরা ৩০০ টাকা পর্যন্ত দাম হাঁকাতে পারে।’

শেয়ার করুন

পাঠকের মতামত