আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বায়ু দূষণে আবার শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবার শীর্ষে ঢাকা

বায়ু দূষণের সূচকে বিশ্বে আবারো র্শীষে অবস্থান করছে ঢাকা। দিল্লীকে পেছনে ফেলে বায়ু দূষণের প্রথম স্থানে রয়েছে ঢাকা। রবিবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে’র প্রকাশিত তথ্যে বায়ু দূষণের এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইউএনবি।

বিশ্বের বায়ু দূষণের তথ্য সংগ্রহকারী এয়ার কোয়ালিটি ইনডেক্সে’র তথ্য অনুসারে রবিবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা ছিলো বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। বায়ু দূষণের মাত্রা ছিলো ১৯৪। যা বায়ু দূষণের সূচক অনুযায়ী অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এই তালিকায় ১৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লী, এরপর চীনের চেংদু শহর এবং চতুর্থ স্থানে ছিলো কলকাতা।

একিউআই শূন্য থেকে ৫০ এর ভেতর থাকলে বাতাসের মান খুবই ভালো। ৫০ থেকে ১০০ হলে তুলনায় একটু কম ভালো। ১০১ থেকে ১৫০ হলে যাদের শ্বাসকষ্ট বা ওই জাতীয় সমস্যা আছে, তাদের জন্যে খারাপ। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ মানে অতি অস্বাস্থ্যকর। আর ৩০১ থেকে ৫০০-র মধ্যে একিউআই থাকলে ক্ষতিকর বা বিপজ্জনক।

একিউআই’র মান অনুযায়ী বায়ু দূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে যাওয়া মানে এর ক্ষতিকর প্রভাব সবার উপরই পরবে। এবং যারা একটু বেশি সংবেদনশীল তাদের উপর এর প্রভাব আরো বাড়বে।

১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সবচেয়ে বেশি বেড়েছে ভারত ও বাংলাদেশে। আর এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে বাংলাদেশ।

সম্প্রতি দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে (জেএএমএ) নামক একটি চিকিৎসা বিষয়ক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেলে ধূমপায়ী ব্যক্তির যে পরিমাণ ক্ষতি হয় বায়ু দূষণের কারণেও সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হয় মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত