আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

গত ১০ বছরে রাজধানীতে সব থেকে বেশি মানুষ এসেছে বরিশাল থেকে

গত ১০ বছরে রাজধানীতে সব থেকে বেশি মানুষ এসেছে বরিশাল থেকে


গত ১০ বছরে রাজধানীতে সব থেকে বেশি মানুষ এসেছে বরিশাল থেকে এমন তথ্য পাওয়া গেছে 'এ গ্রামপেস টু লিভস অব দ্য পিপল ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণা থেকে।

সোমবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক রাউন্ড টেবিল আলোচনা সভায় এ বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএসের গবেষক জুলফিকার আলী। বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের সমাপণী দিনে বিভিন্ন বিষয়ে ৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম।

প্রতিবেদন থেকে যানা যায়, গত ১০ বছরের হিসেবে বরিশাল থেকে সবচেয়ে বেশি মানুষ ঢাকায় এসেছে। এরপর রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভোলা এবং সবচেয়ে কম মানুষ এসেছে শরীয়তপুর থেকে। তবে গত ৫ বছরের হিসেবে সবচেয়ে বেশি মানুষ ঢাকায় এসেছে কিশোরগঞ্জ থেকে। এরপর রয়েছে বরিশাল, ময়মনসিংহ, ভোলা, কুমিল্লা, ফরিদপুর, রংপুর, চাঁদপুর, নোয়াখালী। আর সবচেয়ে কম মানুষ টাঙ্গাইল থেকে এসেছে।

ঢাকা শহরের প্রধান সমস্যা হচ্ছে যানজট। এর পরেই রয়েছে যথাক্রমে বায়ুদূষণ, বিশুদ্ধ পানিপ্রাপ্তি, রাস্তার খারাপ অবস্থা, বিদ্যুতের লোডশেডিং, ধারাবাহিক গ্যাস সরবরাহের নিরাপত্তা এবং ইভটিজিং বলে জানায় আলোচনা সভায়।

অপর এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় বছরে যেসব মানুষ মারা যায়, তার মধ্যে বায়ুদূষণজনিত অসংক্রামক রোগে মারা যাচ্ছে ১০ দশমিক ৮ শতাংশ মানুষ। এর মধ্যে শ্বাসকষ্টে মারা যায় ৮ শতাংশ, কিডনি রোগে ২ দশমিক ৩ শতাংশ এবং ফুসফুসের রোগে মারা যাচ্ছে ০.৫ শতাংশ মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিআইডিএস যে কাজ করছে সেটার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তারা খুব ভালো কাজ করছে। আপনারা এই গবেষণা আরও বেশি করে করবেন। আপনাদের কাছে এই ধরনের কাজ আরও বেশি বেশি আমরা আশা করবো।’

শেয়ার করুন

পাঠকের মতামত