আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ব্যাংকে হামলা, ম্যানেজারসহ নিহত ৬: বাংলাদেশে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি

ব্যাংকে হামলা, ম্যানেজারসহ নিহত ৬: বাংলাদেশে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি

সাভারের আশুলিয়ায় ফিল্মি
স্টাইলে ব্যাংকে ডাকাতিকালে হামলায়
ম্যানেজার, গ্রাহক ও এলাকাবাসীসহ ছয়জন নিহত
হয়েছে। এরমধ্যে এক ডাকাত নিহত হয়েছে
গণপিটুনিতে। আহত হয়েছে আরো অন্তত ১১ জন।
২১ এপ্রিল ২০১৫ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ
কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠকড়া শাখায় এ
দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ
(৪৫), মনির (৬০), জিল্লুর রহমান (৪০), গ্রাহক
পলাশ (৩৮), নিরাপত্তা প্রহরী বদরুল (৩৮) ও
অজ্ঞাতনামা এক ডাকাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে
নিহতদের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর তিনটার
দিকে ৮-১০ জনের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে
সজ্জিত হয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকার হাজী
নজিমউদ্দিন সুপার মার্কেটে বাংলাদেশ কমার্স
ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায়
প্রবেশ করে। পরে তারা ওই ব্যাংকের সব
কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায়
৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময়
ব্যাংক কর্মকর্তারা বাধা দিলে ডাকতারা ব্যাংক
ম্যানেজার ওলিউল্লাহসহ ৫ জনকে কুপিয়ে জখম
করে।
এদিকে ডাকাতির খবর শুনে এলাকাবাসী স্থানীয়
বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকতরা
দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা
এলাকাবাসীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড
রাউন্ড গুলি বর্ষণ করে। এছাড়া ককটেল ও গ্রেনেড
বিস্ফোরণ ঘটনায়। এতে স্থানীয় চারজন
গুলিবিদ্ধসহ এগারজন আহত হয়। তাদের উদ্ধার করে
সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড
হাসপাতালে ভর্তি করা হলে ব্যাংক কর্মকর্তা,
গ্রাহক, নিরাপত্তা প্রহরী ও স্থানীয়সহ
পাঁচজনের মৃত্যু হয়।
অপরদিকে, ডাকাতির পর মোটরসাইকেলে করে টাকা
নিয়ে পালিয়ে যাওয়া সময় কাঠগড়া বাজার
এলাকার পার্শ্ববর্তী আমতলা এলাকার জিরাবো-
বিশমাইল সড়ক থেকে ডাকাত দলের এক সদস্য ও
দুর্গাপুর এলাকা থেকে দুই সদস্যকে আটক করে
এলাকাবাসী। এসময় স্থানীয়দের গণপিটুনিতে
ডাকাতদলের এক সদস্য ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদলের
অপর সদস্যকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে
এলাকবাসীর সংঘর্ষ হয়। এসময় উত্তেজিত
এলাকাবাসী পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর
চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাকাত দলের এক
সদস্যকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ
অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোস্তফা কামাল ছয়জন নিহতের বিষয়টি
নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল
ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত