আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আনডকুমেন্টেড প্রবাসীদের জন্য কি করছে বাংলাদেশ সরকার

আনডকুমেন্টেড প্রবাসীদের জন্য কি করছে বাংলাদেশ সরকার

ছবিঃ এলএ বাংলা টাইমস


জীবিকার প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে অসংখ্য বাংলাদেশি প্রবাসী। দেশে কোন রকম কর্মসংস্থান না করতে পেরে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে তারা। প্রবাসে থেকে নিপুন হাতে ঘুরাচ্ছে বাংলাদেশের অর্থনীতির চাকা। 


অনেক সময় সরকারের মন্ত্রী এমপিরা এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে থাকেন। সত্যিকার অর্থেই তারা রেমিটেন্স যোদ্ধা। 

কিন্তু বর্তমানে সাড়া বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। আর এতে করে অভিবাসীদের রাখতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। তারপরও কিছু কিছু দেশ অভিবাসীদের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। এসব সুবিধা তারাই পাচ্ছে যারা বৈধ বা ডকুমেন্টেড। 

আনডকুমেন্টেড অভিবাসীরা কোন রকম সুযোগ সুবিধা পায় না। কিন্তু তারাও তো বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। এ সমস্ত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশীদের জন্য কি করছে বাংলাদেশ সরকার কিংবা এর দূতাবাসগুলো। 

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, সৌদি আরবে করোনা সংক্রমণে মৃতদের ২০ শতাংশই বাংলাদেশি। আরেক দেশ সিঙ্গাপুরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বাংলাদেশি অভিবাসীরা। অবশ্য তাদের সহায়তায় সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা শোনা যায় গণমাধ্যমে। 

কিন্তু বাস্তবতা যে, কত কঠিন তা সাম্প্রতিক সময়ে দেশের সরকারি ত্রাণ চুরির ঘটনা দেখলেই বোঝা যায়। বিভিন্ন দেশে বাংলাদেশের ঠিক কেমন সংখ্যক প্রবাসী থাকে তার কোন সঠিক পরিসংখ্যান নেই। আর সেখানে আনডকুমেন্টেড প্রবাসীর সংখ্যা বের করা তো দুরহ বিষয়। 

বর্তমানে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি কষ্টে আছে তারা। একে তো তাদের কোন কাজ নেই। আনডকুমেন্টেড হওয়ায় বিদেশি রাষ্ট্র কর্তৃক কোন সুবিধা পাওয়ার সম্ভাবনাও নেই। আবার চাইলেও ফিরতে পারছে না পরিবারে। 

আনডকুমেন্টেড বাংলাদেশি প্রবাসীদের এমন দুর্দিনে বাংলাদেশ সরকারের উচিত তাদের সহায়তায় এগিয়ে আসা। দূতাবাসগুলোকে এই বিষয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া উচিত। 

যদিও এই বিষয়ে এখনো কোন উদ্যোগ দেখা যায়নি সরকারের মধ্যে। আমরা এলএ বাংলা টাইমসের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আন্তর্জাতিক দুর্যোগের এই দিনে অন্তত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশীদের জন্য কিছু করা হয়।


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত