আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আগামী ১৫ দিনে করোনা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ

আগামী ১৫ দিনে করোনা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ

দেশে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণের চূড়ায় পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭০ জনে।এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২৫ হাজার ১২১। এ ছাড়া নতুন করে ৪০৮ জনসহ মোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের করোনা পরীক্ষার কিট উদ্ভাবনকারী দলের প্রধান অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ করোনা সংক্রমণের চূড়ায় পৌঁছাতে পারে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকেই বাংলাদেশে ক্রমশ বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা।

গত ১ মে বাংলাদেশের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ হাজার। আর এখন বাংলাদেশের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে। আর মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। অর্থাৎ গত ১৮ দিনে বাংলাদেশে প্রায় সাড়ে ১৭ হাজার করোনা রোগী বৃদ্ধি পেয়ছে।

করোনা ভাইরাসের কার্যকরি কোন ওষুধ এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রতিরোধে হার্ড ইমিউনিটির অর্জনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীল জানায়, সরকার করোনা পরীক্ষার জন্য গণস্বাস্থ্যের কিটের চূড়ান্ত অনুমোদন দিলে তারা আরো বেশি পরীক্ষা করতে পারবেন । আর শনাক্ত বেশি হলে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমতে পারে।

সার্স ভাইরাসের কুইক টেস্ট পদ্ধতিও আবিষ্কার করেছিলেন ড. বিজন কুমার শীল। সার্স ভাইরাস প্রতিরোধে সিঙ্গাপুর সরকারের একজন বিজ্ঞানী হিসেবে ভূমিকা পালন করেছেন তিনি।

ড. বিজন কুমার শীল জানান, দুই ভাবে ভাইরাস নিয়ন্ত্রণ করা যেতে পারে। যারা আক্রান্ত হয়েছেন ও আক্রান্তের সংস্পর্শে এসেছেন তাদের দ্রুত সম্ভব আইসোলেশনে পাঠাতে হবে এবং তাদের আশপাশের মানুষদের লকডাউনের থাকতে হবে। আরেকটি হলো হার্ড ইমিউনিটির মাধ্যমে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। বাংলাদেশে লকডাউন করে করোনা নিয়ন্ত্রণ করার পদ্ধতি ফলপ্রসূ হয়নি দাবি করে ড. বিজন কুমার শীল বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী পুরো দেশে ছড়িয়ে গেছে এবং বাতাসেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। আমরা চাইলেও মানুষকে দীর্ঘ সময়ের জন্য আটকে রাখতে পারবো না। এমন পরিস্থিতিতে আর বাংলাদেশের জন্য এখন একমাত্র উপায় হচ্ছে হার্ড ইমিউনিটির মাধ্যমে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা।

বাংলাদেশে কিছু মানুষের মধ্যে ইতোমধ্যে করোনা ভাইরাসের এন্টিবডি তৈরি হয়ে গেছে জানিয়ে ড. বিজন কুমার শীল আরো বলেন, এখন আমাদের মানুষের শরীরের রক্ত পরীক্ষা করে জানতে হবে যে কত মানুষের শরীরে করোনা ভাইরাসের এন্টিবডি তৈরি হয়েছে। যদি ৫০ শতাংশ মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয় তাহলে বলা যায় যে এটি নিয়ন্ত্রণ সম্ভব ।

বাংলাদেশের করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতির জন্য গার্মেন্টস মালিকদের দুষছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর। বাংলাদেশে গত ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরু হলেও হাজার হাজার গার্মেন্টস কর্মীরা লকডাউন ভেঙে এই মাসের শুরুর দিকে কাজ যোগ দেন। তখন বেশিরভাগ শ্রমিক তাদের গ্রাম থেকে আবার ঢাকার ফেরত আসেন।

এ বিষয়ে ড. এএসএম আলমগীর বলেন, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি হতো না যদি গার্মেন্টস মালিকরা তাদের কারখানা বন্ধ রাখতেন। হঠাৎ করে কারখানা খুলে দেয়ায় হাজার হাজার নিম্ন আয়ের মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন।

বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ে ড. এএসএম আলমগীর বলেন, মে মাসের শেষের দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে যেতে পারে। তবে এ জন্য করোনা ভাইরাসের সংক্রমণের শিকল সরকারকে ভাঙতে হবে । আর এমনটি করতে পারলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি সহনীয় থাকবে বলেও জানান ড. এএসএম আলমগীর।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে করোনা ভাইরাস পৃথিবী থেকে কখনো সম্পূর্ণ নির্মূল হবে না। এটি নিয়েই মানুষকে বেঁচে থাকতে হবে ।

বাংলাদেশ ডক্টর্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাহেদ রাফি পাভেল বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট স্থাপন করা উচিৎ। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ করোনা ভাইরা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে উল্লেখ করে ডা. শাহেদ রাফি পাভেল বলেন, জুনের প্রথম দিক থেকেই কমতে শুরু করবে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

বাংলাদেশ করোনা টেস্ট আরো বাড়াতে হবে উল্লেখ করে ডা. শাহেদ রাফি পাভেল বলেন , প্রতিদিন ১০ হাজার টেস্ট খুব কম। যত বেশি টেস্ট করানো যাবে আমরা তত আক্রান্তের সঠিক সংখ্যা পাবো।

এ বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, প্রতিদিন ১৫ হাজার টেস্ট করানোর জন্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত