আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

উপকূলের দিকে ধেয়ে আসছে ১৫ কি.মি. বিস্তৃত ঘূর্ণিঝড় আম্ফান

উপকূলের দিকে ধেয়ে আসছে ১৫ কি.মি. বিস্তৃত ঘূর্ণিঝড় আম্ফান

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার পর সুপার সাইক্লোনের শক্তি নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে 'আম্ফান'। যার প্রভাবে এরইমধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য দুই বন্দরে রয়েছে ৬ নম্বর বিপদ সংকেত।

এদিকে আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের বরাতে 'আম্ফান'র বিষয়ে অান্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২ হাজার দুইশ কিলোমিটার মেঘমালা ও ১৫ কিলোমিটার বিস্তৃত চোখ নিয়ে ঝড়টি ধীর গতিতে এগোচ্ছে। যার ফলে এর শক্তি বাড়ছে।

বলা হচ্ছে, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ক্যাটাগরি ৫ মাত্রার সমান শক্তি সঞ্চয় করেছে প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শতাব্দির প্রথম সুপার সাইক্লোন 'আম্ফান'।

এছাড়া ঝড়ের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় সাড়ে চারশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। যা থেকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন 'আম্ফান' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৯টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪৫ কি. মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৯৫ কি. মি. দক্ষিণপশ্চিমে, মােংলা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আম্ফান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে বুধবার (২০ মে)  বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত