আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

চার হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় সিলেটে বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু

চার হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় সিলেটে বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু

সিলেটে করোনা সন্দেহে বেসরকারী হাসপাতালগুলো সাধারণ রোগীদের চিকিৎসা দেয়া থেকে বিরত রয়েছে। এমন অভিযোগ সাধারণ মানুষের। এ পর্যন্ত সিলেটে ২ জন মহিলাসহ ৪জন মারা গেছেন চিকিৎসা না পেয়ে। হৃদরোগ বা শ্বাসকষ্টের কোন রোগীকে এইসব বেসরকারী হাসপাতাল।
গত ১ লা জুন সিলেট নগরীর পশ্চিম কাজিরবাজার মোগলটুলা এলাকার বাসিন্দা সংকটাপন্ন একজন মহিলা বিনা চিকিৎসায় মারা যান। নগরীর ৫টি হাসাতালের সংশ্লিস্ট ডাক্তারদের কাকুতি-মিনতি করেও ভর্তি করাতেপারেননি তার স্বজনরা।অবশেষে রাত প্রায় আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনা ঘটে আজ শুক্রবার (৫জুন) সিলেটের বন্দরবাজারে বিশিষ্ট ব্যবসায়ী আর এল ইলেকট্রনিক্সের মালিক ইকবাল হোসেনের ক্ষেত্রে। শুক্রবার ভোর রাতে ইকবাল হোসেনের বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত এম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। এর পর নিয়ে যাওয়া হয় পর পর কয়েকটি হাসপাতাল কিন্তু কেউ তাকে রাখেনি অবশেষে ইকবাল হোসেন মৃত্যুকোলে ঢলে পড়েন।

ইকবাল হোসেনের ছেলে তিহাম জানান, শুক্রবার ভোররাতে তার বাবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।তারা জরুরী ভিত্তিতে একটি এম্বুলেন্স কল করে এনে প্রথমে নগরীর সুবহানীঘাটে একটি প্রাইভেট ক্লিনিকে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন এবং অন্য একটি ক্লিনিকে নিয়ে যাবার কথা বলেন। ডাক্তারের কথামত ওই ক্লিনিকেও নিয়ে যান সেখানে নেয়ার পর ডিউটিতে থাকা নার্স বলেন এখানে সিট নেই আপনার সামসুদ্দিনে যান।
সেখান থেকে শহিদ সামসুদ্দিন হাসপাতালে আসেন। হাসপাতালে দরজায় প্রায় ১০ মিনিট দাড়িয়ে থাকার পর ভেতর থেকে একজন এসে বলে সবাই ঘুমে, আপনারা ওসমানী হাসপাতালে যান। সেখান থেকে ওসমানী হাসপাতালে গেলাম সেখানে গিয়েও একই অবস্থা। জরুরী বিভাগ গেলাম সেখানের ডাক্তার বলেন দু’তলায় সিসিউতে যান, সিসিউতে যাওয়ার পর উনারা বারান্দায় শুয়ে রেখে বলে এক্সে করে নিয়ে আসেন এর কিছুক্ষণ পর ডাক্তার বলেন আমার বাবা নেই।

সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে প্রত্যেক হাসপাতালে যেন সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হয়। অথচ সিলেটের সেরকারী হাসপাতালগুলো এসব বিধি-বিধানের কোন তোয়াক্কা করছে না।
সাধারণ মানুষ বিষয়টি তদন্ত করে দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত