আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিশ্বসেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বসেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বসেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের (সিডব্লিউইউআর) বিশ্বসেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ হাজার ৭৯৪তম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক এই তালিকা প্রকাশ করেছে সিডব্লিউইউআর। ২০১২ সাল থেকে প্রতিবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে সংস্থাটি৷

বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি। যদিও পার্শ্ববর্তী দেশ ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে৷ ভারতের ১৬টি ও পাকিস্তানের ২টি বিশ্ববিদ্যালয় সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে সেরা ১০০০-এর মধ্যে রয়েছে। সার্কের অন্য ৫টি দেশের কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি৷

মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর৷ এগুলো হলো শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷

এই সাত সূচকের মোট স্কোর ১০০-র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬৷ আর ১০০-তে ১০০ স্কোর অর্জন করে এই র‌্যাঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই মার্কিন যুক্তরাষ্ট্রের৷ দুই হাজার বিশ্ববিদ্যালয়ের পুরো তালিকায় ৩৫৭টি বিশ্ববিদ্যালয় (পোয়ের্তো রিকোসহ) নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দেশটি৷ তালিকায় চীনের ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ) ও জাপানের ১২৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত