আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশে ধনীরা এতো লুটেরা কেন!

বাংলাদেশে ধনীরা এতো লুটেরা কেন!

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনা সংকটের শুরু থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের ধনী সম্প্রদায়। মানুষের পাশে দাঁড়ানোর এক সুস্থ প্রতিযোগিতা তৈরি করেছে তারা। কিন্তু এমন প্রতিযোগিতায় নেই বাংলাদেশের ধনীরা। এখানে সবাই ব্যস্ত প্রণোদনার টাকা কাড়াকাড়িতে। করোনাকালে তারাই যেন সবচেয়ে গরীব। তারা নিজেরাই যেন অভুক্ত। বিদেশী ধনীদের মানবিকতার বিপরীতে এখানে কেবল এক শ্রেণির লুম্পেন লুটেরা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, বর্তমানে কোটিপতির সংখ্যা প্রায় দুইলাখ। আর হাজার কোটি টাকার বেশি মালিক অন্তত ২০ জন। কোটিপতি আমানতকারীর সংখ্যা প্রায় ৯০ হাজার। ধনীদের সংখ্যা বৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বে অনন্য। ছাড়িয়ে গেছে চীন-ভারতকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়েলথ এক্সের উপস্থাপিত তথ্য এটি। 

জানা যায়, গত এক দশকে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে এক লাখ ২২ হাজার ৩৫৯ জন। বছরে গড়ে কোটিপতির সংখ্যা বেড়েছে ১২ হাজার ২৩৫ জন। শুধু মালয়শিয়ায় সেকেন্ড হোম রয়েছে সাড়ে তিন হাজার বাংলাদেশির। আর ইউএসএ, কানাডা, অষ্ট্রেলিয়ার মতো দেশে অনেক কেরানিদেরও বাড়ি-গাড়ি রয়েছে। তারাও এই বৈধ হিসেবের তালিকায় নেই। প্রাণঘাতী করোনা সংকটের কারণে বাংলাদেশ যখন বিপর্যস্ত তখন দেশের মানুষের পাশে নেই বেশিরভাগ ব্যবসায়ী, কোটিপতি কিংবা কোম্পানি।
কিন্তু করোনাকালে সারা বিশ্বে সরকারের পাশে দাড়িয়েছে নানা সাহায্য সংস্থা। কোটিপতিদের মধ্যে চলছে দান করার প্রতিযোগিতা। কেউ শত কোটি আবার কেউবা হাজার কোটি টাকার বেশিও দান করছেন। আমাদের প্রতিবেশি দেশ ভারতের ধনকুবের আজিম প্রেমজি করোনাভাইরাস প্রতিরোধে দিচ্ছেন ১ হাজার ১২৫ কোটি টাকা, টাটা গ্রুপ দিয়েছে ১ হাজার ৫00 কোটি টাকা। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি করোনাভাইরাস গবেষণা তহবিলের জন্য ১০০ কোটি মার্কিন ডলার দিচ্ছেন। যা তার মোট সম্পদের প্রায় এক–চতুর্থাংশ।

করোনা ভাইরাসের কারণে বহু মানুষের মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি প্রায় অপূরণীয়। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতির মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দিবে তারা। সেইসাথে ১০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৮০০ কোটি টাকা) অনুদানের ঘোষণা দিয়েছেন বিল গেটস দম্পতি। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসায় এ অর্থ দান করা হবে। জানা যায়, করোনাভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য এই বিপুল অর্থ খরচ করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। এ অর্থের মধ্যে দুই কোটি ডলার সরকারি প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে দেয়া হবে।

বিশ্বের শীর্ষ ধনীদের আরেকজন জ্যাক মা। চীনের এ ধনকুবের আলীবাবা ই-কমার্স সাইটের মালিক। করোনায় দুই হাত খুলে অনুদান করছেন সারা বিশ্বে। চীনের উহান শহরে প্রথম তিনি চিকিৎসাসেবা দেওয়ার জন্য ১ কোটি ৪০ লাখ ডলারের ফান্ড গঠন করেন। বিশ্বের নানা প্রান্তে তার কার্গো বিমান উড়ে যাচ্ছে, মাস্ক, চিকিৎসকদের সুরক্ষা পোশাক, ভেন্টিলেটরসহ নানা অনুদান নিয়ে। তার অনুদানের চিত্র যে কাউকে মুগ্ধ করবে। করোনা মোকাবেলায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে টিকটক। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্লাটফর্ম জানিয়েছে, স্বাস্থ্যকর্মী, শিক্ষা ও সামাজিক কাজে এই অনুদান ব্যবহার হবে। অন্যান্য টেক জায়ান্টদের মধ্যে মাইক্রোসফট ও অ্যামাজন রেসপন্স তহবিলের জন্য আলাদাভাবে ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করতে গুগল ও গুগলের কর্মীরা ১০ লাখ ডলারেরও বেশি অনুদান দিয়েছে বলে জানা যায়।

পৃথিবীর তাবৎ ব্যবসায়ীদের সফল হবার পিছনে রয়েছে নিষ্ঠা, শ্রম আর ত্যাগের গল্প। কিন্তু বাংলাদেশে এমন চিত্র বিরল। এখানে বেশিরভাগ কোটিপতির সফলতার পিছনে গল্পটা নোংরা। ব্যাংক জালিয়াতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, ট্যাক্স ফাঁকিসহ নানা কদর্য অভিযোগ শোনা যায়। আর এই কারণেই কোটিপতি সংখ্যা বাড়ার দিক থেকে আমরা বিশ্বে শীর্ষ অবস্থানে। এখানে ত্রাণের জন্য হাহাকার, গার্মেন্টস শ্রমিকদের মজুরির জন্য বিক্ষোভ করার গল্প যেমন আছে। তেমনি আছে রাষ্ট্রের টাকা পাচার করে বিদেশ-বিভূয়ে আরাম আয়েশে জীবনযাপনের গল্প।

এলএ বাংলা টাইমস/এমবি/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত