আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে পবিত্র শবে বরাত ২ জুন রাতে

বাংলাদেশে পবিত্র শবে বরাত ২ জুন রাতে

 দেশের বিভিন্ন স্থানে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে মোতাবেক আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাত পালনের ঘোষণা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান। চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম, মাদারীপুর, ভোলা, নেত্রকোণা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকরা ফোন করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন। এর ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাত পালনের ঘোষণা দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে।


শেয়ার করুন

পাঠকের মতামত