আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বন্যার ঝুঁকিতে ঢাকা শহর

বন্যার ঝুঁকিতে ঢাকা শহর

রাজধানীর আশপাশে নদ-নদীগুলোর পানি আরও বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঢাকা সিটি করপোরেশনের নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে বলে শুক্রবার জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

অন্যদিকে, উত্তর ও মধ্যাঞ্চলের নদনদীগুলোর পানি ক্রমশই নামতে শুরু করেছে। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা-গঙ্গার পানি নামছে। আগামী ২৪ ঘণ্টায় এ ধারা অব্যাহত থাকতে পারে। পূর্বাঞ্চলে কুশিয়ারা ছাড়া আপার মেঘনা অববাহিকার নদীগুলোর পানি স্থিতিশীল রয়েছে, যা অব্যাহত থাকবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া শুক্রবার সমকালকে বলেন, বন্যার পানি পর্যায়ক্রমে কমছে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে পানি আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহের মধ্যে প্লাবিত জেলাগুলো বন্যার পানি থেকে মুক্ত হবে বলে আশা করা যায়। তবে ঢাকা সিটি করপোরেশনের নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হবে।

সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরিয়তপুর এবং ঢাকা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ ছাড়া কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে নদনদীগুলোর ১০১টি পয়েন্টের মধ্যে ৩৪টিতে বৃদ্ধি পেয়েছে, কমেছে ৬৬টি পয়েন্টে। ২৭টি পয়েন্টে নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিশেষ করে এক দিনের ব্যবধানে শেরপুরে ভোগাই নদীতে পানি বেড়েছে ৩৫৫ সেন্টিমিটার। ঢাকার আশপাশে তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং টঙ্গীখালের পানি বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতিতে ৩১টি জেলা উপদ্রুত হয়েছে। দেড়শটির বেশি উপজেলায় বন্যাকবলিত সাড়ে নয়শ ইউনিয়নে পানিবন্দি পরিবারের সংখ্যা ১০ লাখ ৫৮ হাজার ৪৪৭টি। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ। এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর তথ্য রয়েছে। দেড় হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৬৫ হাজার ৩৯০ জন মানুষ। ৭৮ হাজারের বেশি গবাদিপশুরও জায়গা হয়েছে সেখানে। সারাদেশে বন্যাদুর্গত এলাকায় কাজ করছে ৩৮৭টি মেডিকেল টিম।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত