আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হয়েছে’

‘বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হয়েছে’

খালেদা ও মোদী বৈঠক

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘গণতন্ত্রের অনুপস্থিতি’ নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলোচনা করেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।আজ রোববার বিকেল চারটা থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মোদীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের।বৈঠক থেকে বেরিয়ে মঈন খান সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে অত্যন্ত চমৎকার এবং আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে।মঈন খানের ভাষায় ‘এই বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান।’তিনি বলেন, “আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছি গোটা দক্ষিণ এশিয়া তথা আঞ্চলিক উন্নয়নের প্রতি যেভাবে দৃষ্টি দেওয়া হয়েছে তাতে গণতন্ত্রকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”“মোদী গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমরা তাকে বলেছি আঞ্চলিক উন্নয়ন চাইলে গণতন্ত্রের দিকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রকে বেঁধে রেখে উন্নয়ন টেকসই হতে পারেনা।”“উন্নয়নকে গণতন্ত্রের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে।গণতন্ত্র পরে হবে উন্নয়ন আগে হবে সেটি বাস্তব সম্মত নয়। যদি না সে দেশে গণতন্ত্র থাকে। রাজনৈতিক অবস্থা ভালো থাকে। যদি না বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষ থাকে। বাক স্বাধীনতা না থাকে। প্রশাসন নিরপেক্ষ না হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে।”বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, “সম্পর্ক হবে দুই দেশের জনগণের মধ্যে। নির্দিষ্ট কোনো সরকারের মধ্যে নয়। কারণ সরকার আসবে, সরকার যাবে।”


শেয়ার করুন

পাঠকের মতামত