আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশকে ঋণ দিয়ে বেশি লাভবান হচ্ছে ভারত

বাংলাদেশকে ঋণ দিয়ে বেশি লাভবান হচ্ছে ভারত

বাংলাদেশ-ভারত চুক্তি

বাংলাদেশে আসার আগে এ সফরে উভয় দেশের জনগণ সুফল পাবে বলে টুইট করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালীন বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশের সুফল দৃশ্যমান না হলেও ভারতের সুফল পরিষ্কার দেখা যাচ্ছে। বাংলাদেশকে ২০০ কোটি ডলার ঋণ দেয়া হবে, তাতে ভারতে ৫০ হাজার চাকরি সৃষ্টি হবে। রোববার টাইমস অব ইন্ডিয়ায় $2 billion line of credit to Bangladesh to create 50,000 Indian jobs শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিভিন্ন প্রকল্পে বাংলাদেশে ২০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১৫ হাজার ৫৬৫ কোটি টাকা) ঋণ দেবে ভারত। ভারতীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ সরবরাহ করা হবে।
চুক্তিতে উল্লেখ করা হয়েছে, ঋণের অর্থ যে সকল প্রকল্পে খরচ করা হবে তার কাঁচামাল, যন্ত্রপাতি ও সেবা ভারত থেকে কিনতে হবে। অর্থাৎ ঋণের দায় বাংলাদেশের আর সুদ-আসল ছাড়াও রফতানি ব্যবসা হবে ভারতের।
নতুন ঋণের টাকায় বাংলাদেশে নেয়া প্রকল্পগুলোকে কেন্দ্র করে ভারতে নতুন করে ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ঋণের অর্থ সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ভারতের এক্সিম ব্যাংক (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যদুভেন্দ্র মাথুর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা ইতোমধ্যে ৮৬২ মিলিয়ন ডলার ঋণ বাবদ সরবরাহ করেছি। এই ২০০ কোটি ডলার ঋণ ভারতকে বিপুল পরিমাণ রফতানির সুযোগ এনে দেবে। এটা ভারতীয় কোম্পানিগুলোকে সহায়তা করবে।’
তিনি বলেন, এই ঋণের ফলে অনেক খাতে ভারতীয় প্রতিষ্ঠানগুলো পণ্য রফতানি করতে পারবে। এর মধ্যে অবকাঠামো খাতের ইস্পাত (স্টিল) ও সিমেন্ট উল্লেখযোগ্য।
তিনি বলেন, ‘এটা (বাংলাদেশের ঋণ) অবকাঠামো খাত ও প্রকল্পগুলোর প্রবৃদ্ধিই ত্বরান্বিত করবে না কর্মসংস্থানেরও সৃষ্টি করবে।’
মাথুর জানান, চুক্তির শর্তানুযায়ী, ঋণের অর্থে নেয়া প্রকল্পগুলোর অন্তত ৭৫ শতাংশ যন্ত্রপাতি ও সেবা ভারত থেকে নিতে হবে। এ সব পণ্য ও সেবার উৎপাদন প্রক্রিয়া হবে ভারতেই।
শুধু বাংলাদেশ নয় নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপেও সম্প্রতি একই শর্তে প্রায় ৬০০ কোটি ডলার ঋণ দিয়েছে ভারত।
বিপুল পরিমাণ ঋণের অর্থ সরবরাহে ইতোমধ্যে দিল্লি অফিসে বিশেষ অবকাঠামো নির্মাণ করেছে এক্সিম ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ৬০টি দেশে ঋণদান কার্যক্রমে এক্সিম ব্যাংক সক্রিয় ছিল। আর তাতে ভারতীয় প্রতিষ্ঠানগুলোই লাভবান হয়েছে।
-


শেয়ার করুন

পাঠকের মতামত