আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত মিলেছে এএসআই পলাতক

নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত মিলেছে এএসআই পলাতক

রাজধানীর খিলগাঁওয়ে নারী পুলিশকে তার সাবেক স্বামী এএসআই কালিমুর রহমানসহ দুইজন

সহযোগী কর্র্তৃক গণধর্ষণের ঘটনায় ফরেনসিক প্রতিবেদনে আলামত পেয়েছে ঢাকা মেডিক্যাল

কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস) কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনটি থানা পুলিশের কাছে

পাঠানো হয়েছে। গত ১০ই মার্চ খিলগাঁও থানাধীন সি-ব্লকের তিলপাপাড়ার ১৭ নম্বর রোডের ৮৬/৩,

নম্বর বাড়ির নিচতলা বেডরুমে আটকে রেখে ওই মহিলার কনস্টেবলকে গণধর্ষণ করে তার সাবেক

স্বামী এসপিবিএন-এ (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রকেটশন ব্যাটালিয়ন) কর্মরত এএসআই কালিমুর

রহমান ও তার দুই সহযোগী। ১১ই মার্চ ওই বাড়ি থেকে কৌশলে বের হয়ে আসেন ওই মহিলা

কনস্টেবল। গত ১৩ই মার্চ দুপুরে ওই নারী কনস্টেবল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের

ওসিসিতে ভর্তি হন। এ ঘটনায় নির্যাতিতার বোন এডভোকেট নাসরিন আক্তার মায়া বাদী হয়ে নারী ও

শিশু নির্যাতন দমন আইনে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসিসির প্রধান সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানান, ওই নারী কনস্টেবলকে ধর্ষণের ঘটনায়

ফরেনসিক প্রতিবেদনে আলামত পাওয়া গেছে। সেটি থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আরও

জানান, পাশবিক নির্যাতনের শিকার ওই নারী এখনও দুর্বল রয়েছেন। তাকে একাধিকবার কাউন্সিলিং

করা হয়েছে। নির্যাতিতার বোন এডভোকেট নাসরিন আক্তার মায়া জানান, তার বোনকে ঢাকা

মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন তার বোন  হাঁটা চলা করতে পারছে না। অসংলগ্ন কথা বলছেন। তিনি আরও জানান, গতকাল

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর আদালতে ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। গণধর্ষণের আগে

তার বোনকে  চেতনানাশক ওষুধ সেবন করানো হয়েছিল। যার আলামত পুলিশ খিলগাঁওয়ের বাড়ি

থেকে উদ্ধার করেছে। থানায় ইতিমধ্যে ১ টি মামলা দায়ের করা হয়েছে। আরও ৩ টি মামলা

দায়েরের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও জানান, তার বোনের একমাত্র মেয়ে মায়শা এএসআই

কালিমুর রহমানের কাছে আছে। তিনি ওই মেয়েকে তার বোনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য পুলিশের

প্রতি দাবি জানান। খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান, নারী পুলিশকে ধর্ষণের ঘটনার

ফরেনসিক প্রতিবেদনটি এখন পর্যন্ত পুলিশের কাছে আসেনি। ধর্ষণের সঙ্গে জড়িত ওই পুলিশের

এএসআই কালিমুর রহমানকে ধরার জন্য বিভিন্নস্থানে অভিযান চলছে।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতিতার বোন  বাদী হয়ে থানায় একটি মামলা

দায়ের করেছেন। ওই মামলায় বাদী এসআই কালিমুর রহমান ও অজ্ঞাত চারজনকে আসামী করা

হয়েছে। ঘটনার পর থেকেই এএসআই কালিমুর রহমান পলাতক রয়েছে। তাকে ধরতে বিভিন্নস্থানে

অভিযান চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত