আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

১০ টাকার অ্যাকাউন্ট গতিশীল করার আহ্বান

১০ টাকার অ্যাকাউন্ট গতিশীল করার আহ্বান

বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার ঘূর্ণায়মান পুনঃ অর্থায়ন তহবিল রয়েছে। নিয়ামানুযায়ী এ স্কিমের ঋণের আবেদনকারীকে কমপক্ষে ১০ টাকার অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু বিভিন্ন পেশার লোকদের এ অ্যাকউন্ট না থাকায় এ স্কিমের ঋণ বিতরণ হচ্ছে না। তাই ১০ টাকার অ্যাকাউন্ট খোলার কাজ গতিশীল করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে এবং আশু ব্যবস্থা নিতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে রবিবার একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে—পুনঃ অর্থায়ন তহবিল স্কিমের আওতায় ঋণ-সুবিধা গ্রহণের জন্য আবেদনকারীর আবশ্যিকভাবে ন্যূনতম ১০ টাকার হিসাব থাকতে হবে। কিন্তু বিভিন্ন পেশার লোকদের জন্য ১০ টাকার হিসাব খোলার বিষয়ে কোনো কোনো ব্যাংকের কম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণ বিঘ্নিত হচ্ছে। এ মতাবস্থায়, প্রজ্ঞাপনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক ব্যাংকসমূহকে ১০ টাকার হিসাব খোলার কাজ গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ ও আশু ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হলো।
 
প্রসঙ্গত কৃষক, মুক্তিযোদ্ধা, অতি দরিদ্র মহিলা, দুঃস্থ, ছিন্নমূল ও কর্মজীবী শিশু এমনকি ভিক্ষুকরাও যাতে ১০ টাকায় অ্যাকউন্ট খুলতে পারে, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইভাবে স্কুল পর্যায়েও শিক্ষার্থীরাও এ সুযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক সে ব্যবস্থা করেছে। অন্যান্য অ্যাকাউন্টের মতো এ সব অ্যাকাউন্টের জন্য ন্যূনতম কোনো স্থিতি রাখার প্রয়োজন নেই। বাড়তি কোনো চার্জও আরোপ করা হয় না। ১০ টাকার এ অ্যাকাউন্টধারীদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট রয়েছে কৃষকদের।


শেয়ার করুন

পাঠকের মতামত