আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

‘সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না’

‘সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না’

সরকার কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন

আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ জন্য ওয়ারিশদের মধ্যে সম্পত্তি

বিলি-বণ্টনের বিষয়ে মুসলিম উত্তরাধিকার আইনে কোন ধরনের সংশোধনী আনার পরিকল্পনা

সরকারের নেই বলেও জানান মন্ত্রী। আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে

সকাল ১০টায় সংসদে শুরু হওয়া অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ বিষয়ে

করা প্রশ্নে জাতীয় পার্টির শওকত চৌধুরী জানতে চান, কোন ব্যক্তির ছেলে সন্তান না থাকলে এবং

তিনি এক বা একাধিক কন্যা সন্তান রেখে মারা গেলে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওই

কন্যা সন্তানের চাচা বা চাচাতো ভাইয়েরা পাবে। প্রচলিত স্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি

সন্তানই যথেষ্ট’। এ ক্ষেত্রে দুটি সন্তানই মেয়ে হলে তারা তিন ভাগের এক ভাগ সম্পত্তি থেকে বঞ্চিত

হচ্ছে। বিদ্যমান এই আইন পরিবর্তনের কোন পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে

আইনমন্ত্রী বলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা সন্তানদের জন্য নির্ধারিত অংশ তারা

পাচ্ছেন। যেহেতু মুসলিম পারিবারিক আইনে এই বিলি-বণ্টনের কথা বলা আছে, তাই সরকারের

ভিন্ন কোন সিদ্ধান্ত নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত