আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

স্বপ্নের আমেরিকায় যাত্রা করতে পাসপোর্টে জাল সিল!

স্বপ্নের আমেরিকায় যাত্রা করতে পাসপোর্টে জাল সিল!

কম্বোডিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ ভ্রমণের জাল সিল পাসপোর্টে সংযুক্ত করে আমেরিকার ভিসা পাওয়ার জন্য আবেদন করে তিন যুবক। কিন্তু আমেরিকা অ্যাম্বাসির কাছে তাদের পাসপোর্টে দেওয়া সিলগুলো জাল বলে প্রতীয়মান হয়। একটি চক্রের সহযোগিতায় ওরা চেয়েছিল প্রতারণার মাধ্যমে আমেরিকায় যেতে।

কিন্তু তাদের ভাগ্য সহায় হয়নি। আমেরিকা পাড়ি দেওয়ার আগেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে আটকা পড়ে চক্রের ছয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারণার পেছনের গল্প। ট্রাভেলস এজেন্সি কর্তৃপক্ষের যোগসাজশে তারা ভিসা ও সিল তৈরি করে পাসপোর্টে ব্যবহার করে। আর সেই পাসপোর্ট জমা দিয়ে আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখছিল ওরা।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন দেশে ভ্রমণের তথ্য দিয়ে তিনজন আমেরিকায় যাওয়ার জন্য আবেদন করে। এর মধ্যে পলাশ চন্দ্র দাস মালদ্বীপ ও মালয়েশিয়া ভ্রমণ; মাহবুবুর রহমান খান কম্বোডিয়া ও মালদ্বীপ ভ্রমণ এবং মো. মিলন মালদ্বীপ ভ্রমণের তথ্য দিয়ে আমেরিকান ভিসার জন্য আবেদন করে। কিন্তু এই পাসপোর্টধারীদের ভিসা জাল বলে প্রমাণ পায় আমেরিকান অ্যাম্বাসি। পরে এ বিষয়ে আমেরিকান অ্যাম্বাসি কর্তৃপক্ষ গুলশান থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নামে ডিবি।

তদন্তে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে শনাক্ত করে। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। তারা হলেন- পলাশ চন্দ্র দাস, ওয়াহিদ উদ্দিন, শফিকুল ইসলাম সুমন, মাহবুবুর রহমান খান, মো. আবু জাফর ও মো. আরিফুর রহমান। এদের মধ্যে পলাশ ও মাহবুবুর জালিয়াতি করে আমেরিকায় যাওয়ার চেষ্টা করছিল। গ্রেফতার অন্যরা হলো- ট্রাভেলার্স ডায়েরি এজেন্সির মালিক ওয়াহিদ উদ্দিন ও তার সহযোগী শফিকুল ইসলাম সুমন এবং হ্যাপি হলিডেস এজেন্সির মালিক মো. আরিফুর রহমান ও তার সহযোগী মো. আবু জাফর। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৪টি জাল সিল ও ৩টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আমেরিকান ভিসা প্রার্থীদের ভিসা প্রাপ্তির জন্য নানা অবৈধ পন্থার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা প্রতারণার উদ্দেশ্যে আমেরিকান ভিসা প্রার্থীদের সঙ্গে ১০-১৫ লাখ টাকা চুক্তি করে। প্রার্থীদের আমেরিকান ভিসা পাইয়ে দেবে বলে নিশ্চয়তা দেয় প্রতারকরা। আমেরিকান ভিসা প্রার্থীদের সম্মতিতে প্রতারক চক্র প্রার্থীকে পাসপোর্টের গুরুত্ব বাড়াতে বিভিন্ন দেশের জাল ভিসা এবং বিভিন্ন দেশের ইমিগ্রেশনের ইন/আউট এর জাল সিল নিজেরা তৈরি করে প্রার্থীদের পাসপোর্টে সংযুক্ত করে। পরে আমেরিকান অ্যাম্বাসিতে ইন্টারভিউর ব্যবস্থা করে।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, গ্রেফতারকৃত চক্রটি ২-৩ বছর ধরে এ ধরনের জাল সিল এবং জাল ভিসা পাসপোর্টে সংযুক্ত করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডিবি কর্মকর্তা তারেক আরও বলেন, এই চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যদের ধরতে অভিযান চলছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত