আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বাংলাদেশের মানুষ এখন আর ধমক ভয় পায় না

বাংলাদেশের মানুষ এখন আর ধমক ভয় পায় না

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর ধমক ভয় পায় না। বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। বাঙালি বীরের জাতি। বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। বাঙালি জেগে উঠবেই। শত বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই বাঙালিকে টিকে থাকতে হয়। সুতরাং এই সকল সাময়িক মানুষ প্রদত্ত প্রতিকূলতা বাঙালি ভয় পায় না। এই সকল নিষেধাজ্ঞা এবং বঞ্চনাও বাঙালি বীরত্বের সাথেই মোকাবিলা করবে।

বুধবার (৪ অক্টোবর) রাজধানীর শ্যামপুর থানার সম্মুখে বালুর মাঠ রাস্তায় শ্যামপুর-কদমতলী থানার অন্তর্গত ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৬০ ও ৬১ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,১৯৭১ সালে যখন রাজাকার, আলবদর, আল-সামস বাহিনী গণহত্যা চালিয়েছে, ধর্ষণ, নারী-শিশু নির্বিচারে হত্যা ও অগ্নি সন্ত্রাস করেছে তখন এই সকল বিশ্ব বিবেকের ভূমিকা কি ছিল? তখন কি তারা গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রশ্ন তুলেছিল? বা নিষেধাজ্ঞা দিয়েছিল? এমনকি ২০০১ সালেও ঐ জামাত-বিএনপি সরকার যখন সেই পাকিস্তানী কায়দায় আমাদের সনাতন ধর্মালম্বী ভোটারদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে তাদেরকে উৎখাত করেছিল, তখনো কি এই মানবিক মূল্যবোধের ধারক এবং বাহকেরা প্রশ্ন তুলেছিলেন? বাংলাদেশের প্রায় এক যুগের বেশি সময় যে অগণতান্ত্রিক মিলিটারি, স্বৈরশাসকদের দ্বারা পরিচালিত হয়েছিল, সেই সময়ও কি তারা গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষক হিসাবে সরব ছিল? ১৫ই আগস্ট যখন নারী শিশু হত্যা করা হয়েছিল, সে ব্যাপারে তাদের কোন প্রতিক্রিয়া ছিল কিনা, আমার তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। পরিষ্কারভাবে এখানে একটা পক্ষপাতিত্ব লক্ষণীয় এবং একটা দ্বিচারিতা বিরাজমান।

‘এটা শেখ হাসিনার উপর অন্যায় এবং বাংলাদেশের জনগণের জন্যও খুবই দুর্ভাগ্যজনক অবিচার, যে এত প্রগতি এবং উন্নয়নের পরেও এই সকল সমাজের তথাকথি বিবেকদের শাসন আমাদের বরদাস্ত করতে হয়? দুর্ভাগ্য বঙ্গবন্ধুকন্যার! দুর্ভাগ্য বাংলাদেশের হতভাগা জনগণের! বাংলাদেশের মানুষের যখন পরনে কাপড় থেকে বঞ্চিত, তখন তারা সবক দেয় নাই। বাংলাদেশের মানুষ যখন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তখন তারা নিষেধাজ্ঞা দেয় না। বাংলাদেশে মানুষ যখন দুর্ভিক্ষ কবলিত তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে খাদ্য জাহাজ মাঝ সমুদ্র থেকে ফিরিয়ে নিয়ে যায়। তারা নিষেধাজ্ঞা দিচ্ছে এমন একটা সময় যখন এদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে, এদেশের মানুষ মাথা উচু করে দাঁড়াচ্ছে। নিষেধাজ্ঞা দিচ্ছে এমন একটা সময় যখন বাংলাদেশ জঙ্গিবাদ নির্মূল করে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগ সভাপতি পরশ বলেন, রাজনীতিতে পরিশ্রমের কোন বিকল্প নাই। আমাদের এই সময় পরিশ্রমী কর্মীবাহিনী একান্ত প্রয়োজন। ঘুমাইয়া ঘুমাইয়া পদ সর্বস্ব রাজনীতির দিন শেষ। এখন জেগে উঠার সময়। আমাদের সেই রকম আজকের প্রজন্মের নেতা-কর্মী দরকার যারা স্বপ্রণোদিতভাবে সক্রিয় থেকে নতুন ভোরের আলো ছড়াবে, নবসম্ভাবনা জাগ্রত করবে, নতুন দিগন্ত উন্মোচিত করবে। জনবিচ্ছিন্ন এবং নিষ্প্রভ কর্মীবাহিনী আমাদের কাম্য না। আমাদের কাম্য সেই নেতৃত্ব যারা নদীর মোহনা থেকে সাগর ডেকে এনে জনসমুদ্রতে রূপান্তরিত করবে। নেতৃত্বের গুণাবলিসম্পন্ন তৃণমূল নেতৃত্ব আমাদের আজকের প্রত্যাশা। এই ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে আপনারা সেই নেতৃত্ব সৃষ্টি করবেন যাদের ডাকে জনসমুদ্র সৃষ্টি হবে, যে পর্বতসম বাধা-বিপত্তি উপেক্ষা করে পাহাড় চুড়ায় উঠার জন্য প্রস্তুত থাকবে। নেতৃত্বের সেই ভিত্তি আপনাদেরই সৃষ্টি করতে হবে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা,সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, সঞ্চালনা করেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাজী মুক্তার হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ, সহ-সম্পাদক আইয়ুব আলী, সদস্য গোলাম মোস্তফা।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত