আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

যারা দেশটাই চায়নি তাদের নিয়েই বিএনপি গঠিত: তথ্যমন্ত্রী

যারা দেশটাই চায়নি তাদের নিয়েই বিএনপি গঠিত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল কয়েকমাস আগে বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এখানে স্পষ্ট তিনি বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেননি। তারা বাবাও একজন পাকিস্তান সমর্থিত মানুষ ছিলেন। এটা দিবালোকের মতো সত্য। আসলেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাই বড় প্রশ্ন। তার বক্তব্য বলে তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেননি।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বঙ্গবন্ধু সমগ্র' নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যারা দেশটাই চায়নি তাদের নিয়েই বিএনপি গঠিত হয়েছে। মির্জা ফখরুলরা আসলে বাংলাদেশ নিয়ে কখনোই স্বপ্ন দেখেননি। যদি স্বপ্ন দেখতেন তাহলে পাকিস্তান ভালো ছিল একথা বলতে পারতেন না। তারা পাকিস্তানি ভাবধারা চর্চা করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ আরও বলেন, পঞ্চাশের মাঝামাঝি এই দেশ খাদ্য ঘাটতির দেশে রূপান্তরিত হয়। তখন দেশের লোক সংখ্যা ছিল সাড়ে পাঁচ কোটি। অথচ আজ দেশের লোক সংখ্যা সাড়ে ১৭ কোটি। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি আমরা। দেশ নিয়ে সবাই যখন প্রশংসা করে তখন মির্জা ফখরুল হতাশ। কারণ তিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন।

বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানকে উপস্থাপন করা নিয়ে বিএনপির বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি জীবন নিয়ে একটি বায়োপিক। বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠেছেন সে বিষয়গুলো তুলে আনা হয়েছে। এই ছবি দেশ এবং বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশের বাহির থেকেও প্রচুর অনুরোধ আসছে এটি আন্তর্জাতিকভাবে প্রদর্শনের। যখন মানুষের মাঝে এটা নিয়ে ব্যাপক সাড়া জেগেছে তখন বিএনপির গাত্রদাহ হবে এটাই স্বাভাবিক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত