আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ঢাকা শহর থাকবে জয় বাংলার দখলে আগামী ২৮ অক্টোবর : নানক

ঢাকা শহর থাকবে জয় বাংলার দখলে আগামী ২৮ অক্টোবর : নানক

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিতে হবে। ঢাকা শহর থাকবে ‘জয় বাংলা’ স্লোগানের দখলে। এ সময় তিনি বিএনপিকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান করেন।

রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

এর আগে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে আগামী ২৮ তারিখ বিএনপির মহাসমাবেশের বিপরীতে দলীয় কার্যক্রম কী হবে-সে বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় নানক বলেন, আগামী ২৮ তারিখ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।

বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, স্বপ্ন দেখে লাভ নেই। এই রাজধানী ঢাকায় সারা বাংলাদেশ থেকে যে সন্ত্রাসীদের ঢুকিয়েছেন, ঢাকাবাসির শান্তির শৃঙ্খলা রক্ষার জন্য ওই সব সন্ত্রাসীদের মোকাবেলা করে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরের প্রত্যেকটা ইউনিট-ওয়ার্ড নেতাকর্মীরা আরামের ঘুম হারাম করে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। বিএনপি এবং তাদের আন্তর্জাতিক মুরুব্বীরা দেশকে অচল অবস্থা তৈরি করতে চায়। ওরা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই, সেটা আমরা হতে দেব না।

বিএনপির মহাসচিবের সমালোচনা করে নানক বলেন, কাকে পদত্যাগ করতে বলেন? কী কারণে পদত্যাগ করতে হবে? এটা কি মামুর বাড়ির আবদার! ওরা (বিএনপির নেতা) রাজধানীতে বিভিন্ন বাসা-বাড়ি ফ্ল্যাট দ্বিগুন টাকায় ভাড়া নিয়েছে। তাদের অনেক টাকা। আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই সন্ত্রাসীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন।

সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না উল্লেখ করে নানক বলেন, কেন বিশ্বাস করা যায় না? ২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। আন্দোলনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে। এখন সারা দেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা আবার য়ড়যন্ত্রই করছে। আজ থেকে মহানগরের প্রতিটি ইউনিটে-ইউনিটে মিছিলের মাধ্যমে এলাকায় দক্ষলে রাখার নির্দেশ দেন।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা পর্যায়ের দলীয় নেতাকর্মী ও স্থানীয় কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত