আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রধান বিচারপতির বক্তব্যের কড়া সমালোচনায় সংসদ

প্রধান বিচারপতির বক্তব্যের কড়া সমালোচনায় সংসদ

‘অবসরের পরে বিচারকদের রায় লেখা সংবিধান পরিপন্থী’- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সংসদ সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপিরা এই সমালোচনা করেন।

তারা বলেন, ‘অবসরের পরেও রায় লেখার রীতি বা রেওয়াজ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে, প্রধান বিচারপতি চাইলে বাংলাদেশে চলে আসা দীর্ঘদিনের এই রীতি বদলাতে পারেন।’

বিকেল সাড়ে চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর এ আলোচনার সূত্রপাত করেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

পরে একে একে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে সংসদে বক্তব্য রাখেন- আইনমন্ত্রী আনিসুল হক, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

আইন ও সংসদ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, ‘অবসরের পরে রায় লেখার রেওয়াজ দীর্ঘদিনের। এখন প্রধান বিচারপতি যদি মনে করেন- এই রেওয়াজ খারাপ, তাহলে তিনি পরিবর্তন করতে পারেন।’

তিনি বলেন, ‘তবে, পশ্চাতে ফিরে গিয়ে সেটি করা যাবে না। যে রায় হয়ে গেছে, তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারো নেই।’

সুরঞ্জিত বলেন, ‘পশ্চাতে যেতে চাইলে কোনোভাবেই তা গ্রহণ করা হবে না। সামনের দিকে যেতে যদি প্রধান বিচারপতির কোনো পরামর্শ থাকে, তাহলে আমরা সেদিকেই যাব। আমরা আর পশ্চাতে ফিরে যাব না।’

তিনি বলেন, ‘আপনি (প্রধান বিচারপতি) যখন এ নিয়ে কথা বলেন, তখন মানুষের মনে নানা প্রশ্ন আসে। আর তারা আমাদের মনে করে ঘর পোড়া গরু। যেন আমরা কোনো অশুভ শক্তির সহায়তায় ক্ষমতায় এসেছি।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তিসি স্পষ্ট বলেছেন- পুরনো রায়ের কোনো পরিবর্তন হবে না।’

তিনি বলেন, ‘অবসরে যাওয়ার পর কোনো বিচারপতির রায় লেখা অসাংবিধানিক হতে পারে না। আমাদের যে সংবিধান তার কোনো আর্টিকেলে একথা লেখা নেই যে, বিচারপতি তার অবসর গ্রহণের পর রায় লিখতে পারবেন না। তা যদি হয় তাহলে এটা আর যাই হোক অসাংবিধানিক হতে পারে না।’

প্রধান বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে গত ১৭ জানুয়ারি এক বাণীতে বলেন, ‘অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা সংবিধান পরিপন্থি।’

তার ওই বক্তব্য আসার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তার ভিত্তিতে বিএনপি বলছে, অবসরের পরে লেখা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়ও তাহলে অবৈধ।

আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্ট ডিভিশনের স্টাবলিশ রুলস এ যেটা আছে, রায় যতদূর সম্ভব এজলাসে বসেই দেওয়ার কথা। কিন্তু যদি এমন হয় তারা রায়টা এজলাসে দিতে পারছেন না মামলার চাপের জন্য। তাহলে অর্ডারিং পোর্শন বলার পরে এজলাসের বাইরে রায় লেখার অধিকার রাখে।’

তিনি বলেন, ‘এপিলেট ডিভিশন রুলস আছে। সেখানে কিন্তু একথা নাই যে এজলাসে দিতে হবে। পরিষ্কার লেখা আছে। রায় দিতে হবে- ওপেন কের্টে অর্ডারিং পোর্শন পর্যন্ত। রায় পরে লেখা হবে। অবসরে যাওয়ার পর আর লেখা যাবে না সেটা লেখা নাই।’


আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান। তার কিছু সমস্যা আছে সেটা আমরাও জানি। কোনো বিচারপতি রায় অনেক দেরি করে লেখেন। যদি রায় দেরি করে লেখেন তাহলে জনগণ ভোগান্তিতে পড়েন। জনগণ চায় তাদের রায় দ্রুত হাতে পেতে। আমরাও দেখেছি রায় অনেক দেরি করে লেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা যদি তিনি দূর করতে চান তাহলে প্রধান বিচারপতি একটা প্র্যাকটিস ডিরেকশন দিতে পারেন। সেই প্র্যাকটিস ডিরেকশনে উল্লেখ করতে পারেন, অবসরে যাওয়ার তিন মাস বা চার মাস পর বা একটা টাইম ফ্রেম দিতে পারেন।’

আইনমন্ত্রী বলেন, ‘কিন্তু দুঃখের কথা হচ্ছে- প্রধান বিচারপতির কথা বলার পর অনেক কথাই অনেকে বলেন, জনগণকে যারা বাসের মধ্যে পেট্রোল বোমায় মেরে ফেলে, তারা এই কথাটা লুফে নেন।’


শেয়ার করুন

পাঠকের মতামত