আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আমরা লুটপাটের রাজনীতি করি না : সৈয়দ আশরাফ

আমরা লুটপাটের রাজনীতি করি না : সৈয়দ আশরাফ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশ ঐক্যবদ্ধ আছে, তিনি মুখে যা বলেন তাই করেন, আমরা লুটপাটের রাজনীতি করি না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলনে অনেকবার রক্ত দিয়েছে। পৃথিবীর কোনো আন্দোলনে কোনো দল বা দেশ এতো রক্ত দেয়নি, যা আওয়ামী লীগ দিয়েছে। আমরা নেতা নির্বাচিত করি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিকভাবে। আজও সম্মেলনের মাধ্যমে আমরা নেত্রীর নির্দেশে নেতা নির্বাচন করবো।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আল্লাহ ছাড়া আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। খালেদা জিয়া দেশের বিরুদ্ধে কথা বলায় আইনগত ব্যবস্থা নেয় হয়েছে। কারো ভয়ে আমরা মামলা করিনি।’

তিনি বলেন, ‘বিএনপি প্রায় নিঃস্ব হয়ে গেছে। তাদের হুমকি ধামকিতে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল ভয় পায় না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আ. মতিন খসরু এমপি, সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, আলহাজ ওসমান গণি পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নাম ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত