আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পুলিশ আইনের ঊর্ধ্বে নয়: আইজিপি

পুলিশ আইনের ঊর্ধ্বে নয়: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে থাকে, এটা তার ব্যক্তিগত অপরাধ। তবে কোনো পুলিশ সদস্যই আইনের ঊর্ধ্বে নয়। এ অপরাধের দায় পুলিশ বাহিনীর উপর বর্তাবে না। যেসব পুলিশ সদস্য অপরাধ করছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, তদন্তের পর অপরাধ প্রমাণিত হলে শাস্তি প্রদান করা হচ্ছে।

 
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শনিবার দুপুরে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) উদ্যোগে প্রথমবারেরর মত সিলেটে প্রবাসীদের অধিকার বিষয়ক ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক সেমিনারের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি।

একেএম শহিদুল হক আরো বলেন, দেশে প্রবাসী হেল্প ডেস্ক গঠন করা হয়েছে। ডেস্কের কার্যক্রম পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে। প্রবাসীদের কষ্টার্জিত টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। এজন্য প্রবাসীরা যেন মিথ্যে মামলায় হয়রানির শিকার না হন সেটা নিশ্চিতে এবং তাদের সকল সমস্যার সমাধানে সরকার আন্তরিক।

 আইজিপি আরো বলেন, গত ৬ মাসে প্রবাসী ডেস্কে সরাসরি ২৬৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৯৮টি নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া টেলিফোনের মাধ্যমে প্রায় ৭০০টি অভিযোগ জমা পড়েছে। এগুলোও নিষ্পত্তি করা হচ্ছে।

শহিদুল হক বলেন, জনগণকে আরো বেশি করে সেবা দেয়ার জন্য সারাদেশে কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়েছে।

 আইজিপি আরো বলেন, সারা বিশ্বে জঙ্গিবাদের প্রসার লাভ করেছে। বাংলাদেশের পুলিশ জনগণের সহায়তায় জঙ্গিবাদ দাবিয়ে রেখেছে। পুলিশ জঙ্গিদের ধরছে, বিস্ফোরক উদ্ধার করছে। বাংলাদেশ নানা সীমাবদ্ধতার মধ্যেও জঙ্গিবাদ দমন করে এগিয়ে যাচ্ছে।

 সেমিনারের প্রথম সেশনে এইচআরপিবি এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অতিথি বক্তা ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটওয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার এমএ মুকিত এমবিই, এইচআরপিবি ইউকে শাখার সহ সভাপতি এলাইছ মিয়া মতিন।

প্রথম অধিবেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন এইচআরপিবি সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচআরপিবি যুক্তরাজ্য শাখার সভাপতি মো. রহমত আলী।

শেয়ার করুন

পাঠকের মতামত