আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জাতীয় পার্টি নিয়ে মানুষ হাসি-ঠাট্টা করে : এরশাদ

জাতীয় পার্টি নিয়ে মানুষ হাসি-ঠাট্টা করে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, লজ্জায় আমার মাথা কাটা যায়। অপমানে আমি মুখ দেখাতে পারি না। জাতীয় পার্টিকে নিয়ে মানুষ হাসি-ঠাট্টা করে।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন,  কয়েকদিন আগে মেয়র নির্বাচন হলো। মানুষ বলে আপনাদের ভোট দেবো কেন? আপনারা তো সরকারের অংশ। তাহলে সরকারকেই ভোট দেই।

তিনি বলেন, ৪০০ পৌরসভায় মাত্র ১টা মেয়র পদ পেয়েছি। সবচেয়ে দুঃখ আমি পাই। সবচেয়ে অপমান বোধ আামি করি। মানুষ হাসি-ঠাট্টা করে। যে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল ৯ বছর, সে পার্টি মাত্র ১টি আসন পায়। এরচেয়ে লজ্জা আর কি হতে পারে।

এরশাদ বলেন,  ক্ষমতার ছেড়ে দেয়ার পর লাঙ্গল কোথাও ছিল না। সব জায়গায় প্রার্থী দিতে পারিনি। এখন মানুষ লাঙ্গল চায়। লাঙ্গলকে ভোট দিতে চায়। সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় আসলে অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে মানুষ। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে মানুষের প্রতি অবিচার করিনি। মানুষ খুন করিনি। টেন্ডারবাজি করিনি। এতদিন মনে হয়েছে ১৫১ সিট পাওয়া অসম্ভব। এখন মনে হচ্ছে সম্ভব।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত