আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বের সরকার চায় ইইউ

বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বের সরকার চায় ইইউ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগে অবশ্যই দেশে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)- এর প্রতিনিধিদল তাদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষ হয়। এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়।

আবদুল মঈন খান বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল দেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন বলে বৈঠকে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)- এর প্রতিনিধিদল তাদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন।

ড. আবদুল মঈন খান বলেন,  দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে  বিএনপি চেয়ারপারসন এর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ এর প্রতিনিধি দল বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে  আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, মূলত ইইউ ইউনিয়ন বাংলাদেশ নিয়ে যে কনসার্ন তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

৫ জানুয়ারি ভোটারবিহিন সরকারের ২ বছর অতিবাহিত করেছে। মানবাধিকার পরিস্থিত নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র না থাকলে সুশাসন থাকে না বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেছি। দেশে গণতন্ত্র না থাকলে টেকসই উন্নয়ন হতে পারে না সে বিষয়েও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।  প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে যেসব দেশ গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের সঙ্গে বিএনপি সবসময় আলোচনা করে বলেও জানান তিনি।

মঈন খান বলেন, আমরা এখনো এলডিসির অর্ন্তভূক্ত। তাই সেভাবেই অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। তবে সেটা কনটিনিউ করতে হলে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারকে পৃষ্ঠপোষকতা করলে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হয়। কারণ সেদেশের মানুষের ট্যক্সের দেয়া টাকা থেকে আমাদেরকে সহযোগীতা করে। তাই তারা সব শ্রেণীর সঙ্গে আলোচনা করে থাকেন।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পক্ষে। নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ অবাধ না হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় না। আমরা এসব বিষয় তুলে ধরেছি।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ৯জন সদস্য বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন

পাঠকের মতামত