আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিশ্বের সেরা ১০ রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

বিশ্বের সেরা ১০ রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

‘আমার বলতে কোনো দ্বিধা নেই, বিশ্বে সেরা দশজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা একজন। এটা আমি মন্ত্রী বলে বলছি না, গর্বের সাথে বলছি। আজকে বাংলাদেশ করে আমরা তো ভুল করিনি। এ দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু ভুল করেননি। তার প্রমাণ আজ জাতির সামনে।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিন্ট্রেশনে (আইবিএ) ‘এসিবিএ রি-ইউনিয়ন ২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রাজনীতিতে আরও ভালো মানুষ চাই। আমাদের রাজনীতিতে সৎ মানুষ চাই। আমাদের রাজনীতিতে আরও পরিচ্ছন্ন মানুষ চাই। আমাদের রাজনীতিতে আরও চ্যালেঞ্জ অতিক্রম মানুষ চাই। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’

রি-ইউনিয়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।

আরও উপস্থিত ছিলেন আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক আব্দর রব, বর্তমান পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ, ব্রিগেডিয়ার মাহবুব উর রহমানসহ প্রমুখ।

পদ্মা সেতুর কাজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মে মাসে সেতুর ফিনিশিং লেয়ারের কাজ শেষ হবে।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগের মতো এখন আর নেই বাংলাদেশ।’

শেয়ার করুন

পাঠকের মতামত