আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ সরকারকেই নিশ্চিত করতে হবে

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ সরকারকেই নিশ্চিত করতে হবে

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ সরকারকেই নিশ্চিত করতে হবে বলে তাগিদ দিয়েছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান জ্যা ল্যামবার্ট।

শুক্রবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তাদের সমাপনী সংবাদ সম্মেলনে এ তাগিদ দেন।

ইউরোপিয়ান পার্লামেন্টের এশিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান জ্যা ল্যামবার্টের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার থেকে বাংলাদেশ সফরে রয়েছে।

সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান।

সেখানে তিনি বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার,  শ্রমমানের অগ্রগতি, ব্লগার ও মুক্তমনা লেখকদের নিরাপত্তা, ইউরোপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন এবং  জলবায়ু পরিবর্তনের বিষয়ে তারা আলোচনা করেছেন। তারা তাদের উদ্বেগের বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত