আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে পুলিশ হতে ঘুষ লাগে ১০ লাখ আর শিক্ষক হতে পাঁচ লাখ টাকা : এরশাদ

বাংলাদেশে পুলিশ হতে ঘুষ লাগে ১০ লাখ আর শিক্ষক হতে পাঁচ লাখ টাকা : এরশাদ

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন পুলিশ হতে হলে ১০ লাখ ও স্কুলশিক্ষক হতে ৫ লাখ টাকা লাগে। আমাদের সময় এমন দুর্নীতি ছিল না। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘আমাদের সময় টাকা দিয়ে বিচার করিনি। যোগ্যতা দিয়ে বিচার করেছি। আমরা নয় বছর ক্ষমতায় ছিলাম। কোনো হত্যা করিনি, গুম করিনি।’
 
দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এরশাদ দাবি করেন, ‘কথা বলা যায় না, লেখা যায় না। গণতন্ত্র আজ নির্বাসিত। আমরা কেবল মুখেই গণতন্ত্রের কথা বলি। কার্যকর কোনো তন্ত্র নেই।’

তিনি আরো বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম, বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করিনি। আজ বিচার ব্যবস্থা কোথায় চলে গেছে! বিচার ব্যবস্থা নিয়ে প্রেস কনফারেন্স হয়। আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে! আমরা চাই, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। মানুষ শান্তিতে থাকুক।’

জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান সম্পর্কে বলতে গিয়ে এরশাদ বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। আমাদের সময় শেষ হয়ে আসছে। পার্টিতে নতুন লোক আসবে। পার্টি আরো শক্তিশালী হবে। যারা আগে ছিলেন সিনিয়র নেতা, তারাও থাকবেন। তারা পার্টির উপদেষ্টা হয়ে থাকবেন।’

মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক এ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলমগীর শিকদার, লিয়াকত হোসেন, গোলাম মোহাম্মদ ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত