আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মীর কাসেমের মামলায় বিচারপতি লড়বেন কি না? সিদ্ধান্ত সোমবার

মীর কাসেমের মামলায় বিচারপতি লড়বেন কি না? সিদ্ধান্ত সোমবার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর পক্ষে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলা পরিচালনা করবেন কি না তা আগামীকাল সোমবার জানা যাবে। রোববার দুপুরে এ বিষয়ে মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে সুপ্রিম কোর্ট বারের কনফারেন্স কক্ষে বৈঠক করেন নজরুল ইসলাম চৌধুরী।

বৈঠক শেষে নাম প্রত্যাহারের বিষয়ে আগামীকাল সোমবার এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘আগামী কাল সবকিছু জানতে পারবেন। আজকে এ বিষয়ে আমি কিছু বলব না।’

মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী কোনো আইনজীবী মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করতে হলে তাঁকে আদালতে সেটি উপস্থাপন করতে হয়। এরপর তিনি ঘোষণা দিতে পারেন। আগামীকাল মীর কাসেম আলীর মামলার শুনানি আছে। তিনি নাম প্রত্যাহার করবেন কি না, তা আগামীকাল আদালতে উপস্থাপন করবেন। তবে একজন আইনজীবী যদি কোনো আসামির আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ান তবে তিনি ওই আসামির পক্ষের বা ভক্ত হয়ে যান না। বরং আইনি প্রক্রিয়ায় আদালতকে সহায়তা করাই আইনজীবীর কাজ।’   

মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম বলেন, ‘বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসরে যাওয়ার পর এর আগে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আরো পাঁচটি ব্যক্তিগত মামলা পরিচালনা করেছেন । মামলাগুলো হলো CPLA NO.1516 OF 2013, CPLA NO. 1230/ 1231 OF 2014। এসব মামলায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিপরীত পক্ষে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী ছিলেন। তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল কোনো প্রশ্ন তোলেননি। এখন মীর কাসেম আলীর মামলার সময় তাঁর সমালোচনা করা হচ্ছে। মীর কাসেম আলীর মামলা পরিচালনায় বিচারপতি নজরুল ইসলাম থাকবেন কি না, তা আগামীকাল আদালতে জানা যাবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত