আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আ.লীগের পরিণতি হবে ভারতের কংগ্রেসের মতো : মির্জা ফখরুল

আ.লীগের পরিণতি হবে ভারতের কংগ্রেসের মতো : মির্জা ফখরুল

সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি বের করতে সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার সুপ্রিমকোর্টে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট  ব্রিটিশ ল’ স্টুডেন্টস অ্যালায়েন্স।


ফখরুল সরকাররের উদ্দেশে বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা দেশের সমস্যা নিয়ে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের সঠিক পদ্ধতি বের করতে চাই। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন।


সুষ্ঠুভাবে নির্বাচন হলে সরকার পরাজিত হবে এমন উল্লেখ করে তিনি বলেন, সরকার পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন দিতে চাই না। তারা জানে নির্বাচন হলে বিরোধীদলও গঠন করতে পারবে না।


গত সংসদ নির্বাচনে পরপর দুই বার ক্ষমতায় থাকা সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের ‘ভরাডুবি’ হয়। এমনকি বিরোধীদলের মর্যাদা হারায় প্রাচীন এই দলটি।


মির্জা ফখরুল কংগ্রেসের ওই ‘ভরাডুবির’ কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের পরিণতি হবে ভারতের সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের মত। এ ভয়ে তারা নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না।


বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র বিপন্ন। মানুষের সকল মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। মানুষ অনিরাপত্তায় আতঙ্কে দিন কাটাচ্ছে। মানুষের আজ শ্বাস নিতে কষ্ট হচ্ছে।


তিনি বলেন, শত শত মানুষকে পঙ্গু ও নিখোঁজ করা হয়েছে। এই সরকারের আমলে ৬০০’র ওপর মানুষ হত্যা, ৪,৪০ জন গুম, ৪ লাখ ৬০ হাজার মানুষকে কারাগারে নেওয়া হয়েছে। ১৭,০০০ মামলা করা হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে। কিন্তু এভাবে তো দেশ চলতে পারে না।


মির্জা ফখরুল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে ভয়াবহ সাংবিধানিক সংকট ও গণতন্ত্রের সংকট সৃষ্টি করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে দুদক ও নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকার বিচার বিভাগকেও নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।


খালেদার রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রাসঙ্গিকভাবে সঠিক বক্তব্য দিয়েছেন কিন্তু তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে।


খালেদা দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যিনি রাষ্ট্রকে রক্ষা করেছেন, রাষ্ট্রকে ধারণ করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। খালেদাকে রাজনীতি থেকে দুরে রাখার জন্য এবং হয়রানি করার জন্যই এ মামলা দেওয়া হয়েছে। তিনি এই সরকারের মতের বিরুদ্ধে কথা বলছেন তাদের বিরুদ্ধেই মামলা দেয়া হচ্ছে। এই মামলা থেকে বুদ্ধিজীবী সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না।


আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আপিল বিভাগ থেকে জামিন দেওয়ার পর আবার নতুন মামলায় তাকে আটকে রাখার সমালোচনা করেন মির্জা ফখরুল।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারাদেশের মানুষতো বটেই বিশ্ববিবেক আজ বলছে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। এই কর্তৃত্ববাদী শাসনের অবসানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


আয়োজক সংগঠনের সভাপতি সুলতানা রাজিয়া শাওনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত