আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

নতুন মামলায় গ্রেপ্তার মাহমুদুর রহমান

নতুন মামলায় গ্রেপ্তার মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার রাতে তাকে রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলা নং-৫০/১/২০১৩।

এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, ৭০টি মামলায় জামিন পেয়ে তিনি যখন মুক্তির প্রহর গুণছিলেন তখন তার মুক্তি আটকে দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

২০১৩ সালের এপ্রিল থেকে কারারুদ্ধ আছেন মাহমুদুর রহমান।

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন গতকাল বহাল রাখে আপিল বিভাগ।

ফলে তার বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা ৭০টি মামলার সবকটিতে তিনি জামিনে থাকায় সহসাই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, রোববার তাকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি জানান যে বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ।

শেয়ার করুন

পাঠকের মতামত