আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি সংসদের বাইরে থাকায় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে : স্পিকার

বিএনপি সংসদের বাইরে থাকায় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র চর্চার কেন্দ্র সংসদ। সংসদীয় গণতন্ত্র চর্চায় সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। সংসদে ইস্যুভিত্তিক বিতর্ক দেশের গণতন্ত্রকে সমুন্নত করে। তিনি বলেন, ‘বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিএনপি বিরোধী দল থাকলেও তারা ওয়াকআউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বাংলাদেশে সফররত তিন সদস্য বিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্যার কির স্টারমার এমপি। ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশ সফরে আসা স্টিফেন টিমস এমপি এবং স্টিভ রিড এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাসের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বণ্টন প্রক্রিয়া, সংসদ সদস্যদের কার্যক্রম, শিশু পার্লামেন্ট, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটির বিধান, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্পিকার আরো বলেন, ‘বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তারা যে কোনো সংসদীয় ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন। এমনকি তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারেন।’

শিরীন শারমিন বলেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এতে মন্ত্রণালয়ের যে কোনো কার্যক্রমের ওপর আলোচনা ও দিকনির্দেশনা প্রদানের সুযোগ রয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত