আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

শীতের বিস্তৃতি হ্রাস পাবে সাথে বৃষ্টির শঙ্কা

শীতের বিস্তৃতি হ্রাস পাবে সাথে বৃষ্টির শঙ্কা

চলমান টানা কনকনে শৈত্যপ্রবাহের বিস্তৃতি আজ মঙ্গলবার কমে আসতে পারে। দেশের বেশির ভাগ জেলার তাপমাত্রার উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা কেটে রোদের আলোকচ্ছটা মিলবে।

 

পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা বাড়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ ফরিদপুর অঞ্চল এবং খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কমে রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি শেষ হয়ে গেলে রাতের তাপমাত্রা কমবে দিনের বাড়তে পারে। আগামী কয়েক দিন সার্বিক তাপমাত্রা ক্রমেই কমবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে।

গতকাল দেশে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা হ্রাস পেয়ে ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনাজপুরে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ ছিল রাজশাহী, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, এলাকার ওপর নির্ভর করছে শীত কতদিন থাকবে। ঢাকার দিকে তাপমাত্রা বাড়লেও উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে। উত্তরের দিকে হয়তো আর কিছুটা বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আজ মঙ্গলবার মধ্যরাতের পর থেকে সকালের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বিভাগের প্রবেশের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে চট্টগ্রাম বিভাগ দিকে অগ্রসর হতে পারে। আজ মঙ্গলবার সকালে শৈত্যপ্রবাহ হ্রাস পেতে পারে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত