আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হবিগঞ্জে ৪ স্কুলছাত্রকে হত্যার পর মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা

হবিগঞ্জে ৪ স্কুলছাত্রকে হত্যার পর মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজ স্কুলছাত্রদের মধ্যে বাকী চার জনকে হত্যার পর মাটিতে পুঁতে রেখেছিল দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের একটি মাঠের মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো, উপজেলার ভাদেস্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র ২য় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৭), একই পরিবারের আব্দুল আজিজের পুত্র ৪র্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আব্দাল মিয়ার পুত্র ১ম শ্রেণির ছাত্র মনির মিয়া (৬)। তারা ৩ জন একে অপরের আপন চাচাতো ভাই, এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাইল হোসেন  মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র।

গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে তারা বাড়ির পাশের খেলার মাঠে খেলতে যায়। সন্ধার পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজাখুজি করেন। ওই দিন রাতে তাদের সন্ধানে বাহুবলে মাইকিং করা হয়। রাতেই জাকারিয়া শুভর পিতা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় জিডি করেন।

নিখোজের পর পুলিশ সুপার নিখোজ ছাত্রদের সন্ধানদাতাদেরকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের ভারপ্রাপ্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ বুধবার সকালে গ্রামের পাশের একটি বালুর মাঠে ৪ স্কুল ছাত্রের লাশের সন্ধ্যান পায় এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এএসপি মাসুদুর রহমান মনির শিশুদের লাশ উদ্ধারের ঘটনা স্বীকার করেছেন। ৪ স্কুল ছাত্রের লাশ উদ্ধারের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শতশত মানুষ সেখানে জড়ো হয়েছেন। তবে হত্যাকাণ্ডের কোনো মুটিভ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। 

শেয়ার করুন

পাঠকের মতামত