আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে খালেদা জিয়াকে অনুমতি নিতে হবে!

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে খালেদা জিয়াকে অনুমতি নিতে হবে!

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীগণ ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার পর বিশেষ ব্যবস্থাপনায় ফুল দিতে ডিএমপির অনুমতি নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। অনুমতি না নিলে জনসাধারণের মতোই ফুল দিতে হবে তাকে। এ ছাড়া ভিআইপিগণ যে রাস্তা দিয়ে প্রবেশ ও বাহির হবেন, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়াকে প্রশ্ন করা হয়, হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে প্রবেশ করবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভিআইপি ব্যক্তিগণ ও কূটনীতিকগণ। সেই রাস্তা দিয়েই কি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রবেশ করতে পারবেন?

জবাবে ডিএমপি কমিশনার খালেদা জিয়ার নাম উল্লেখ না করে বলেন, ‘একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিয়ম মেনে চলা আমার কর্তব্য। আমি আগেই বলেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনীতিকবর্গ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে অনুরোধ করেন, আমরা তাকে দোয়েল চত্বর দিয়েই নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেব।’

শেয়ার করুন

পাঠকের মতামত