আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারায়ণগঞ্জে বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জে বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বউ ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী কাউসারকে (৩০) রক্তমাখা একটি বটিসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- লাভলী আক্তার (২৫) ও তার মা রাশিদা বেগম (৪০)।


জানা গেছে, মোহাম্মদ কাউসার (৩০) ও তার স্ত্রী লাভলী আক্তার কাঁচপুরে একটি গার্মেন্ট কারখানার শ্রমিক। তারা কাঁচপুর উত্তরপাড়া এলাকায় খায়রুল বাশার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। তাদের সঙ্গে শাশুড়ি রাশিদা বেগমও থাকতেন। কয়েকদিন ধরে লাভলী ও কাউসারের মধ্যে পারিবারিক কলহ চলছিল।


এর জের ধরে শুক্রবার রাতে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে লাভলী ও তার মাকে কুপিয়ে হত্যা করে কাউসার। ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা কাউসারকে আটক করে। খবর পেয়ে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে এসে দু’জনের মৃতদেহ উদ্ধার ও কাউসারকে আটক করে।


নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, কাউসারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত