আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নোয়াখালীতে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা

নোয়াখালীতে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা


নোয়াখালীতে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা শীর্ষ নিউজ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি’র নেতা আলমগীর হোসেনকে (৪০) জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পেয়ার আহম্মদ জানান, উপজেলা বিএনপি’র সদস্য আলমগীর হোসেনকে পূর্ব পরিকল্পিতিভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপি’র নেতাকর্মীরা রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিল শেষে সরকারি হাসপাতাল প্রাঙ্গনে দেয়ান শামছুল আরেফিন শামীম, আহসানুল হক মাসুদ ও এডভোকেট আবু হানিফ বক্তব্য রাখেন।

এ ব্যাপারে আলমগীর হোসেনের ছোট ভাই গোলাম মাওলা মিন্টু সাংবাদিকদেরকে জানান, তার ভাই এর কোন শত্র“ ছিল না। ময়নাতদন্তের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করবেন।

চাটখিল থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলমগীর হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে তা পরিষ্কার হয়ে যাবে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবী করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আলমগীরকে হত্যা করা হয়েছে। তিনি এ  হত্যাকাণ্ডের তীব্র  নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। নিহত আলমগীর হোসেনের বাড়ি উপজেলার পরকোট গ্রামের আগুনি বাড়ির বলে জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত