আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

একুশে বইমেলার শিশু কর্নারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

একুশে বইমেলার শিশু কর্নারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


একুশের বইমেলায় শিশু কর্নারের পাশের একটি স্টল পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্লাটফর্ম নামে প্রকাশনীর ৪৯২ নম্বর স্টলে এই আগুন দেওয়ার চেষ্টা করা হয়। স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, “স্টলের পেছন দিকে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় আমরা পেট্রোলের গন্ধ পেয়েছি।”

এরপর স্টলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে স্টলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন, “সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ দুজনকে ডিটেক্ট করতে পেরেছে। তাদের একজনের মুখে দাড়ি ছিল।” মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “সিসি ক্যামেরার ছবিতে ধরা পড়েছে, দুজন তরুণ আগুন দেওয়ার চেষ্টা করেছে।“পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলেছেন, এদেরকে অবশ্যই খুঁজে বের করতে পারবেন।”

এ ব্যাপারে শাহবাগ থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) আরেফিন শীর্ষ নিউজকে বলেন, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। তার পরও খোঁজ নিয়ে জানাতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত